পথের দাবী
থেকে থেকে যেমন ঢেউ আসে আবার ফিরে যায়
তেমনি রাস্তায় রাস্তায় জ্যামের মহড়া - এই পথে
গেলে হয়তো তোমার কাছে পনেরো মিনিট আগে
পৌঁছাবো, এই ভেবে ঘুর্, সেই বালুচর,
বাম্পার টু বাম্পার, নড়ে কি নড়ে না
বাতি জ্বলে নেভে, উদাস ট্রাফিক সন্ধ্যাতারা
দেখার বদলে দেখে হেডলাইটের কেরিকেচার;
হাত সামনে কি পেছনে - তারপর ধুত্তোর ছাই!
ঘেয়ো কুকুরের ত্বকের মতো ঝুরঝুরে কালো ক্যাবে
পঁয়ত্রিশ মিনিটের পথ দুই ঘণ্টা স্বেদস্নান করে
যখন পেঁৗছলাম তোমার ডানাতলে তখন
সভ্যতার বাড়াবাড়ি, মোবাইল বাজছে তারস্বরে
মা'র আকুল কণ্ঠ, ঘরে ফের্ তাড়াতাড়ি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



