আত্মার হত্যা
বোকাবাক্স ধরে রাখে রাত রাত চোখ স্ক্রীনে
হাত বাঁধা কন্ট্রোলে, ভাবনার ঝাঁপি চলে না
উন্মাতাল রূপকথার দেশে। ক্লান্তির ছক আঁকা বোর্ড
গুণে শুধু দিন-মাস-বছর, ভুলে ভরা প্রতীকে
মাঠ, আড্ডা, মিলন সব মিঙ্ড এসএমএস,
ই-মেইল, মেগাসিরিয়াল ইত্যাদি ইত্যাদি বিভাগে।
কতদিন এয়ারমেইলে খাম আসে না
আমার জানালায়, লুকিয়ে পড়ি না চিঠি!
এক নিমিষে তোমার কাছে পৌঁছাই ঠিকই
শব্দে শব্দে বাক্য সাজিেেয়, শুধু নির্দিষ্ট
মেগাবইটের ই-মেইল বঙ্ উপচে
পড়ার আগেই করতে হয় ডিলিট
সভ্যতা জানে না ধাতব গতির ওঙ্কার কিভাবে
মেপে দিচ্ছে অনুভবের ক্ষতিকর লিমিট।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



