উৎস
আমি ব্যথার উৎসের কাছে যাবো
খাঁজকাটা বুকে তার সব ক'টা রূপ
গুঁজে নেবো,
ব্যথার উৎসের কাছে যাবো।
যেখানে ভেঙ্গেছে আমার স্বপ্ন,মথিত
হয়েছে ভালোবাসার গোপন শ্লোক
সে কথা পুনরায় শুদ্ধ করে লিখবো-
আমি ব্যথার উৎসের কাছে যাবো।
বাতাসের কাছে গচ্ছিত রেখে
হাহাকার, শূন্যতার বর্বর ইতিহাস
ডালিম কুমারের মতো সাত-সমুদ্র
পেরিয়ে ব্যথার উৎসের কাছে যাবো;
কারণ আমি জেনেছি নিশ্চিত, তুমিই
আমার ব্যথা, উৎসে তোমাকে পাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


