পাপের কথা শোনাও, কাগজসিদ্ধ সম্পর্কে ছড়িয়ে না দিলে
শরীরি বাঁকের ইতিকথা - পাপ হয়। কোকিলের বসন্ত আবাহনে
মনে পড়লে তোমার কথা, পাপ হয়; রক্তের শ্বেতশণিকায় লাগলে
আগুন তোমার জন্যে, পাপ হয়। ভালো না বেসে
পাপের দোহাই কাটাবার জন্যে করলে ভন্ডামী পৃথিবী ঠিকঠাক
সমাজ আমার পকেটে, পরিবারের দেঁতো হাসি সব সহজ উপহার।
মনের বিরুদ্ধে মুনাফেকিতে আমার বিবেক বিদ্ধ হয়,
ভালোবাসা হয় লাঞ্জিত - নিজের হৃদয়ের কাছে লজ্জিত থাকা
অবনমিত শিরে চলা -এর চাইতে বড় 'পাপ' আর কি হয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



