অনন্তের হাতছানি উপেক্ষা করে আর বেঁচে থাকা হল না আমার, সারাক্ষন সে চিৎকার করে ডেকে বলে "মর, মর, তুই মর"! আকাশ পোড়া রোদ টা আজ একবারও দেখা দেয়নি। ভেজা ঘাসগুলো একবারও ঘুম ভেঙ্গে চোখ মেলে চেয়ে দেখেনি আমার চলে যাওয়া, আমার চির বিদায়। উন্মুখ হয়ে বসে থেকেছি আসবে সে। আসেনি। না, না, না আসেনি। দূর থেকে বলেছে শুধু"মর,মর তুই"।
শেষ বিকেলের সূর্যটা যখন আকাশ টাকে রোজ বিকেলে টিপ পরায়, তখন আমি বিষন্নতার ধুঁপের ধোঁয়ায় বুদ হয়ে খুঁজতে থাকি একটা নৃশংস মুখ! যদি পেতাম ঝলসে দিতাম, বিভৎস্যতায় ভরিয়ে দিতাম!! আমার প্রতিটা শিরা উপশিরায় আজ ঘৃনার লোহিত কণিকা প্রচন্ড বেগে দৌড়ে বেড়ায়। ঘৃনা আর ঘৃনা। নিজের প্রতি, তার প্রতি, তোর প্রতি, তোমার প্রতি...............সবার প্রতি। "মরে যাই না কেন?"
অশ্রু, কথা রাখতে পারিনি, চলে যাচ্ছি।একা, তোকে নিলাম না। তোকে নিয়ে কি কোরবো? আমার শরীরে এখন বয়ে চলছে এক বিষাক্ত স্রোত। কামুক জোঁকের মত কামড়ে ধরচে শরীরের চামড়া। বলছে "মর,মর, মর সর্বনাশি"। আয় না একটি বার! বৃষ্টি বন্দি হব দু'জন মিলে। হাত ধরে বসে থাকবি আমার। শেষ মুহুর্ত পর্যন্ত। একটা কথাও বলবি না। একটাও না। আমি খুব ছন্নছাড়া হয়ে গেছি রে। মনটা বড় উচাটন। কে যেন ডাকে আমাকে। বড্ড মায়া, বড্ড মায়া। রং দেখলে রাগ হয় আমার। সব সাদা কালো কেন হয়না??!! তুই কি বুঝিস? শুনতে পাস আমার বুকের ঢেউয়ের আওয়াজ?
রোজ মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়। বিছানার এক পাশ খুব খালি খালি লাগে। কি যেন নেই, কি যেন থাকার কথা ছিল। অন্ধকারে হাতড়ে একটা শরীর খুঁজি। যাকে ছুঁয়ে নিশ্চিন্তে ঘুমানো যায়, একটা বুক খুঁজি যেখানে মুখ লুকিয়ে নিজেকে নিরাপদ ভাবা যায়। একটা ঘুমন্ত ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে চায় মনটা। নেই নেই......সব ফাঁকা। ওর কাছে আমার সব অনুভূতি অর্থহীন......... হতাশা আর বেদনা গুলো হাল যুগের ফ্যাশন!!
মাথার মধ্যে একটা ঝিঁ ঝিঁ পোকা অষ্টপ্রহর ঝিক ঝিক করে ঘুরে বেড়ায়..।বলে "মর,মর"। তুই জানতে চেয়েছিলি না কি হয়েছে আমার? আমার খুব তৃষ্ণা পেয়েছে। অসম্ভব ধ্বংসাত্মক এক ভালবাসার তৃষ্ণা। পিপাসাতেই মরলাম আমি। বিষের কি সাধ্য আছে এই বিষাক্ত শরীর টাকে খায়?? তুই ই বুঝবি শুধু জানি। বাবা সোনা টাকে দেখিস। বাবা টার বড্ড আদরের আমি। এই বয়সে কিভাবে যে সামলাবে কে জানে! শুনতে পাচ্ছিস? বৃষ্টির ফোঁটা গুলা চিৎকার করে বলছে "মর, মর, মর"। ছুঁয়ে দেখ আমাকে, ঘামছি। সব হালযুগের ফ্যাশন (অনুভূতি) আর ভালবাসা গুলা বিদ্রোহ শুরু করেছে কে আগে বের হবে, জান টা, নাকি ওরা?
।। ।। ।।
কি আমার সামনে ওগুলা??!! এত পানি??!! সমুদ্র নাকি খরস্রোতা নদী কোন?! তারা গুলা আজ এত নীচে নেমে এসেছে কেন?! রাস্তায় কিসের মেলা বোসলো?ঐ দেখ কে যেন বলছে "এখনো মরিস নি অভাগী?মর, মর "। দেখ একটা জোনাকি এগিয়ে আসছে আমার দিকে, আলো নিয়ে। যদি পথ হারিয়ে ফেলি ! কত আলো?! উহ! আবার অন্ধকার। নিকশ কালো! কোথাও বাতাস নেই এক ফোঁটা। আমি ভেসে যাচ্ছি শূন্যে, ভাসছি .....ভাসছি.........ভাসছি..........ক্ষমা করিস........
কেউ দায়ী নয়..........................................
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




