somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তহীন সমস্যায় জর্জরিত দেশের অন্যতম বৃহত্তম রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কুমিলা ইপিজেড

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তহীন সমস্যায় জর্জরিত দেশের অন্যতম বৃহত্তম রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কুমিলা ইপিজেড। কর্তৃপক্ষের অবহেলা আর অনিয়মের কারণে শ্রমিক অসন্তোষ, বিনিয়োগকারীদের উৎসাহে ভাটা পড়েছে। বন্ধ হতে চলেছে বৃহৎ কারখানাগুলো। ২০০১ সালে কুমিলা পুরাতন বিমানবন্দর এলাকায় ১৭টি প্রতিষ্ঠান নিয়ে কুমিলা ইপিজেডটি চালু করা হয়। প্রতিষ্ঠান গুলো হচ্ছে-নাসা তাইপাই, ডেনিমস, লি:, নাসা স্পিনিং লি:, নাসা স্পিনার্স লি:, ডি এন্ড এন মুড লি:, রোজম টেক্সটাইল বিডি লি:, রয়েল ডেনিম লি:, ইয়োগো টেক্স ফেব্রিক্স কো:, লি:, চিকো পার্টস, চৈতী ইএসি এইচএন, শাহজালাল পাষ্ট্রিক, শেফার্ড এশিয়া জিপার লি., বিশ্বাস লি. এনজিসি ক্যামিক্যাল লি. টিউসিংজিম ক্যামিক্যাল লি. আর এন স্পিনিং লি:, বাংলাদেশ তাইয়াং টেক্সটাইল লি.। এগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও কোরিয়া, তাইওয়ান, চায়না, মালয়েশিয়া, ভারত, দুবাই’র মালিকানা প্রতিষ্ঠান রয়েছে।

এসব উৎপাদনশীল কারখানা গুলোতে কমপক্ষে ১৮ হাজার শ্রমিক এবং বিদেশী মালিক শ্রমিকদের সংখ্যাও শতাধিক। এখানে এ বি ও সি এই ৩ গ্রেডের প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে সবচেয়ে বেশী দেশীয় বিনিয়োগকারীগণ দেশের তৃতীয় বৃহত্তম এই ইপিজেড হিসেবে কুমিলা ইপিজেডকেই বিনিয়োগের উত্তম স্থান হিসেবে বেছে নিয়েছিলেন। এছাড়া কুমিলা ইপিজেডই সর্বাধিক সংখ্যক সর্ববৃহৎ টেক্সটাইল মিল স্থাপিত হয়েছে। কারণ হিসেবে জানা গেছে, এই এলাকার পানি সুতা ও কাপড়ের জন্য বেশ উপযোগী। অন্য ইপিজেড গুলোর পানিতে আয়রনের পরিমান বেশি হওয়ায় এখানে দেশ ও বিদেশের নামী দামী টেক্সটাইল মিল গুলো স্থাপিত হয়েছে। এসব টেক্সটাইল মিল গুলোর মধ্যে উলেখযোগ্য হোম টেক্সটাইল, ডেনিস টেক্সটাইল, অরবিন টেক্সটাইল। যাতায়াত, পরিবেশ ও অবকাঠামোগত এসব সুবিধার কারনে দেশি-বিদেশী বিনিয়োগকারীরা লুফে নিয়েছিল কুমিলা ইপিজেডটি। কিন্তু কর্তৃপক্ষের একরোখা আচরণ-নিয়মনীতির তোয়াক্কা না করে কথায় কথায় জরিমানা আদায়, ওয়ানস্টপ সার্ভিস আইন না মেনে চলা, এক্সপোর্ট ইমপোর্টের ক্ষেত্র অফিসিয়াল হয়রানি, পান থেকে চুন খসলেই জরিমানার খড়গ, সর্বোপরি দফায় দফায় শ্রমিক অসন্তোষ এসব কারনে প্রাণহীন হয়ে পড়েছে কুমিলা ইপিজেড। সরেজমিন ঘুরে জানা গেছে, বিনিয়োগকারীদের ইপিজেড গেইটে ঢুকতেই হয়রানির শুরু হয়ে এক্সপোর্ট পর্যন্ত জায়গায় শুধু হয়রানি আর হয়রানি। এসব কারনে অনেকেই আংশিক বিনিয়োগ করে প্রতিষ্ঠান গুটিয়ে ফেলতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারখানা কর্মকর্তা জানান, একজন সম্মানিত বিনিয়োগ কারী প্রথমেই ইপিজেড গেইটে ঢুকতেই তাকে নিরাপত্তা প্রহরীরা গাড়ি থেকে নামিয়ে বডি চেক, বেগেজ চেক, গাড়ি চেক করে তার সম্মান হানি করে। দ্বিতীয়ত: প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদনের জন্য পিওন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত সবার কাছে ধর্না দিতে হয়। তৃতীয়ত: দৈনন্দিন কাজ করার জন্য বিনিয়োগের সাথে জড়িত নির্মান সামগ্রী কাচামাল আনতে গেলে বেপজা, কাষ্টমস, এমনকি নিরাপত্তা কর্র্মীর কাছে জিম্মি থাকতে হয়। চতুর্থত: ইপিজেড কে বলা হয় ওয়ানস্টপ সার্ভিস। অর্থ্যাৎ দিনরাত সরকারী ছুটির দিনেও আমদানি রপ্তানীতে কোন বাঁধা নেই। এই নিয়মেই চলে আসছে দেশের অন্য সকল ইপিজেড গুলো। কিন্তু ব্যতিক্রম শুধু কুমিলা ইপিজেড। এখানে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গেইট খোলা তারপর বন্ধ। শুক্র ও শনি বারসহ সরকারী দিনে তো বন্ধ থাকেই । বিকেল ৫টার পর অথবা ছুটির দিনে সামান্য কিছু মালামাল আনা নেয়া করতে হলে কর্তৃপক্ষ ও গেইটম্যানদের অতিরিক্ত উপরি (টাকা) দিতে হয়। এর আগের জিএম থাকতে রাত ৮টা পর্যন্ত এক্সপোর্ট করা যেত।

সম্প্রতি বদলি হওয়া জিএম খন্দকার মো. হাফিজুর রহমান খাঁন যোগদানের পর এই সময় বিকেল ৫টা পর্যন্ত নামিয়ে আনা হয়েছে। পঞ্চমত : কারখানার ইউটিলিটি বিল দিতে ১ দিন দেরী হলেই কারখানা বন্ধ সহ মোটা অংকের জরিমানা করে দেয়া হয়। অথচ ইউটিলিটি বিল পরিশোধে বিলম্ব হলে শতকরা ২ থেকে ৪ টাকা বিল দিয়ে পরিশোধের নিয়ম রয়েছে। ৬ষ্ঠত : শ্রমিকদের মাসিক পাওনা দিতে দেরী হলে তারা কারখানার কাজ বন্ধ সহ আন্দোলন শুরু করে। এক্ষেত্রে বেপজা কর্তৃপক্ষ মালিক শ্রমিক অসন্তোষ মিটিয়ে দেয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগ রয়েছে। সপ্তমত: পান থেকে চুন খষলেই নেমে আসে জরিমানার খড়ঘ। কয়েক মাস পূর্বে একটি কারখানাকে অনুমতির বাইরে ছোট্ট ড্রেনেজ করার অপরাধে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এভাবে বিভিন্ন সময় একটুতেই ২ লাখ, ৫ লাখ, সর্বোচ্চ ২৪ লাখ টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে। আবার অনেক কারখানা বড় অপরাধ করেও কর্তৃপক্ষকে ম্যানেজ করে জরিমানা থেকে পার পেয়ে যায়। সূত্রে জানা যায়, একটি কোম্পানি কাপড় পাচারে ধরা পড়েও সামান্য জরিমানা দিয়ে রেহাই পেয়েছে। আরও অভিযোগ রয়েছে এসব ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়না। এসব কারনে গত গত কয়েক মাস আগে ৪টি বিদেশী ও ১ দেশী কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। এতে দিন দিন নিরোৎসাহিত হচ্ছে বিনিয়োগকারীরা। সম্প্রতি ৯ই জুলাই বন্ধ হয়ে গেছে কোরিয়ান ইয়াংথাই কোম্পানি। প্রায় ৮৫০ জন শ্রমিক এখন প্রতি দিন আন্দোলন করছে ইপিজেড এর সামনে। বেতন ভাতা কম, নির্ধারিত বেতন এর চেয়ে ৪০০-৫০০ টাকা করে কম দেওয়ায়, মালিকদের গালিগালাজ শুনে কাজ করতে হয় বলে ইয়াংতাই কোম্পানির শ্রমিকরা জানান। কিছু দিন পূর্বে নির্ধারিত বেতন থেকে কেটে রাখা টাকা ফেরত চাইলে ম্যানেজারের সাথে গন্ডগুল হয় শ্রমিকদের। এরপর দিন ৯ই জুলাই ইয়াংতাই কোম্পানিটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। আর এভাবে চলতে থাকলে পঙ্গু হয়ে পড়বে অনেক সম্ভাবনার এই রপ্তানি প্রক্রিয়া করণ অঞ্চল কুমিলা ইপিজেড। বর্তমান জেনারেল ম্যানেজার সামসুউদ্দিন চৌধুরী জানান, বন্ধ হয়ে যাওয়া ইয়াংথাই কোম্পানির সম্পর্কে তিনি বলেন এই কোম্পানির শ্রমিকরা কোন কথা শুনে না। যদিও শ্রমিকরা জানায়, তারা মানবেতর জীবন যাপন করছে, তাদের সাথে মালিক কর্তৃপক্ষের কেউ বসতে চায় না। এদিকে, গত ২৫ জুলাই ৩শ ৫০ জন শ্রমিক কাজে যোগদান করেছে বলে ইয়াংতাই কোম্পানী সূত্রে জানা গেছে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×