কুমিল্লায় চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে অভিনব পদ্ধতিতে দেশে প্রবেশের সময় পুরাতন সিডি প্লেয়ার থেকে ১কেজি ১শ গ্রাম হেরোইন আটক করেছে বিডিআর
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৮আগষ্ট'০৯
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি ১ শ গ্রাম হেরোইন আটক করেছে বিডিআর। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ রাইফেলস্ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি টহল দল শ্রীপুর সীমান্ত মেইন পিলার ২১০২/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) এ্যাম্বুস করে পুরাতন ভিসিডি কাভারের ভিতরে পরিত্যক্ত অবস্থায় এই হেরোইন আটক করে। আটককৃত হেরোইনের মূল্য এক কোটি দশ ল টাকা। আটককৃত হেরোইন কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হচ্ছে।
কুমিল্লাস্থ ৩৩রাইফেলস্ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফখরুদ্দিন জানান, পেট্রোলের উপস্থিতি টের পেয়ে হেরোইন বহনকারী অন্ধকারে পালিয়ে যায়। অবৈধ মালামাল পাচার রোধ কল্পে এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনার হ্যাডম আছে!যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,...
...বাকিটুকু পড়ুন
সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে...
...বাকিটুকু পড়ুন
সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর...
...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে...
...বাকিটুকু পড়ুন