কুমিল্লায় তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রথম জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯আগষ্ট'০৯
প্রধান তথ্য কমিশনার এম. আজিজুর রহমান বলেছেন, গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্য তথ্য অধিকার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন গঠনের ফলে জনগনের জানার অধিকার নিশ্চিত হবে দুর্নীতি কমবে। তিনি বলেন সবার জন্য তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।
আজ কুমিল্লায় তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রথম জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন দিক তুলে ধরেন তথ্য কমিশনার ড. আবু তাহের এবং প্রফেসর ড. সাদেকা হালিম। সভায় সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, পেশাজীবি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনার হ্যাডম আছে!যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,...
...বাকিটুকু পড়ুন
সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে...
...বাকিটুকু পড়ুন
সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর...
...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে...
...বাকিটুকু পড়ুন