শাকিব-তামিম টাকার খেলোয়ার ।
দেশের জন্য খেলে । একটু ভাল খেললেই যেন ইমোশনাল হয়ে যাই । জিতলে জয়োল্লাস । আনন্দের সীমা থাকে না । ভাবি এরা দুজন আমাদের গর্ব ।
ভাবি এরাই দেশের নায়ক ।
শাকিব-তামিমরা এখন শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সফর বাদ দিয়ে আইপিএল খেলতে যেতে চায় । তাদের এখন আর দেশের জন্য খেলতে ভাল লাগে না ।
নাহ বুক থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে যাওয়া ছাড়া আর তেমন কিছু আমার আর আসে না ।
যেখানে তারা অবহেলিত সাইড বেঞ্চে বসে নয়ত পানি বহন করতে হয় প্রায় খেলায়, সেটাতেই নাকি তারা বেশি মজা পায় ।
দেশ তো আর তাদের কোটি কোটি টাকা দেয় না তাই তারা কেন খেলব দেশের হয়ে ?
সাকিব-তামিমরা এখন সেই মাল যারা আর্ন্তজাতিক খেলা বাদ ইনজুরি হলে চিকিৎসা করতে যায় কিন্তু বিপিএল, আইপিএলে যেন ঠিকমত ফিট থাকতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকে ।
যাদের দেশের জন্য ভালবাসা নাই, যারা দেশের জন্য মন থেকে কিছু করতে চায় না বরং টাকা দেখলেই দৌড় মারতে চায় তাদের জোর করে ধরে রেখে লাভ কি ভাই ?
ছেড়ে দিন, যেথায় যেতে চায় চলে যাক ।
খেলোয়াদের ম্যাচ ফি প্রায় দ্বিগুন করা হয়েছে আজকে আবার । যাদের রাক্ষসের পেট তাদের ম্যাচ ফি বাড়ালেও পেট ভরবে বলে মনে হয় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




