somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যভুবনের মেহেদী
চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

বিষাদময় অনুভূতির বিস্বাদ প্রকাশ - হুমায়ূন আহমেদ স্যার স্মরণে !

২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যাপারটা খুব অদ্ভুত। গত ৩/৪ দিন আগেই দেখেছিলাম চাঁদটা পুরো চাঁদ না হয়ে চাঁদের একটা টুকরা ছিল। এরপর ব্যস্ততার কারণে আর আকাশটাও দেখতে পারিনি। বিশাল একটা আকশের নীচে কতো শত মানুষ। যেখানেই যাই আকাশটা ছাঁদ হয়ে থাকে। কি অদ্ভুত - এই ছাঁদটার দিকে তাকানোর সময় পর্যন্ত পাইনি! আজ হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম ! মেঘের আড়ালে লুকোচুরি খেলা পূর্ণ-চন্দ্র ! কি অদ্ভুত সুন্দর! কি অদ্ভুত সুন্দর! আজ এই নিশিতে চাঁদটা যেন তার পুরনো খোলস খুলে নতুন হয়ে গেছে। এর পিছনে কি প্রকৃতির কোন বিশেষ উদ্দেশ্য আছে ? কে জানে ! থাক না কিছু অজানা..!
.

প্রিয় হুমায়ূন আহমেদ স্যার,

চাঁদের এই অদ্ভুত সৌন্দর্য দেখা শিখেছি আপনার কাছে।

অপার্থিব ভ্রমের মাঝেও থেকেও কি করে জোছনার আলোকে
ধু-ধু প্রান্তর বানিয়ে হেঁটে চলা যায় সেটাও শিখিয়েছেন আপনি।

আমি এখন গাঢ় অন্ধকারেও আলো খুঁজে পাই।

বিশ্বাস করবেন - আমি এখন হঠাৎ হঠাৎ করে
তীব্র মায়াকেও একপাশে ফেলে রাখতে পারি ?

ঝুম বরষায় বৃষ্টিতে ভিজে প্রিয় একজনের স্পর্শের জন্য
অপেক্ষা করা যে কতোটা মধুর আমি সেটাও জানি।

তীব্র গরমে যখন সবার ত্রাহি অবস্থা হয়ে যায় তখন আমি
হিমুর নদীটা ধার নেই একটুক্ষণের জন্য। নদীটার তীরে হাঁটি।

উথাল-পাথাল জোছনায় আমি মোহগ্রস্থ হয়ে যাই।
এই মোহের মায়া অনেক কঠিন মায়া।
মায়াটা কিন্তু আমার মতো শত শত মানুষের মনে আপনিই খুব তীব্রভাবে প্রবেশ করিয়েছেন।

আজ এই মায়াটা আমাদের খুউব কষ্ট দিচ্ছে। খুউব বেশী . . . !
একমাত্র আপনিই পারতেন এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে . ।

যেখানেই থাকুন, ভালো থাকুন - সারাক্ষণ, সবসময় . ! :)
.

চাঁদটা মেঘের আড়াল থেকে বের হয়েছে। খুব সম্ভবত হুমায়ূন স্যারের প্রিয় গৃহত্যাগী জোছনা। চারিদিকে এক হাহাকার ধ্বনি ধ্বনিত হচ্ছে। বাইরের অসীম শুন্যতা আমায় হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু আমি মায়ার বাঁধনে আটকে আছি। ভালোবাসার তীব্র এই বাঁধন থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আমি আমার ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে বিশাল আকাশটা দেখছি। মনে হচ্ছে আকাশের চাঁদটা বড় হচ্ছে। চারদিকে থৈ থৈ করছে অবাক জোছনা। চাঁদটা নেমে আসলে একটু ছুঁয়ে দেখবো। আমি অপেক্ষা করে আছি..। কতক্ষণ ?? হয়তো আর একটু ! হয়তো আরও এক সহস্র বছর !

দূরে কোথাও বেজে উঠলোঃ
❝জনম জনম তব তরে কাঁদিব,
যতই হানিবে হেলা ততই সাধিব
জনম জনম তব তরে কাঁদিব..।❞

বি.দ্রঃ হুমায়ূন আহমেদ স্যারের ৪র্থ প্রয়াণ দিবস উপলক্ষে আমার ধূসর অনুভূতির সামান্য মাত্র প্রকাশ । লেখাটা ১৯ জুলাই রাতেই লিখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে ওই দিন দিতে পারিনি তাই আজকেই দিয়ে দিলাম :)
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×