১৯১৭। সারা বিশ্বকে চমকে দিয়ে অভ্যুদ্বয় ঘটেছিল মহান অক্টোবর বিপ্লবের সৌম্য শিশু সোভিয়েত ইউনিয়ন। হাজার বছরের জারদের নিঃশ্পেষণ আর যাতাকলে পিষ্ট মানুষ মুক্তির বাতাস টেনেছিল বুকভরে।
হুনানের কৃষকরা নিজেদের মামুলি হাতিয়ার দিয়ে পরাস্ত করেছিল মহাপরাক্রমশালী জাপ বাহিনীকে। হুনানের বীর কৃষকদের সেই বীরত্বগাঁথা এখন ম্যাকডোনাল্ডস শপে বিক্রি হচ্ছে!
তেলেঙ্গানা আর অন্ধ্রের পাহাড়ে অশিক্ষিত পিছিয়ে পড়া ভারতীয় কৃষকেরা মুক্তির পতাকা উড়িয়েছিল। আজও তা পতপত করে উড়ে চলেছে, কিন্তু যে লক্ষ্যে তারা আত্মদান করেছিল তার বিকিকিনি চলেছে আজ সারা ভারতজুড়ে।
পেয়ারা বাগান থেকে যে আগুণের লেলিহান শিখা সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল, সেই আগুণে জল ঢেলে সেখানে দেবদেবীর পূজা-অর্চণা করছে শোধনবাদীরা।
আর আমাদের প্রজন্মের পর প্রজন্ম একই বৃত্তে চক্রাকারে কেবলই ঘুরে মরছে-ঘুরেই মরছে! আরও কত কাল ?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


