somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

google+ এর A to Z বিস্তারিত বাংলা টিউটোরিয়াল

০২ রা জুন, ২০১২ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটের মাধ্যমে বন্ধুত্ব তৈরি, মনের ভাব প্রকাশ এবং যেকোন ফাইল শেয়ারের অন্যতম সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। যা বর্তমান বিশ্বে আলোরণ সৃষ্টিকারী নাম। Alexa Rank চেক করলে যার অবস্থান বিশ্বে ২য়। ফেকবুকের সকল সুবিধাসহ বাড়তি আরো সুবিধা নিয়ে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বিখ্যাত সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের নুতন সার্ভিস গুগল প্লাস। ফেসবুকের বিকল্প কিংবা প্রতিযোগী সাইট হলেও ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য জনপ্রিয় সাইটের সাথে সম্পর্ক রক্ষা করেই চলছে গুগলপ্লাস। যার ফলে ভিজিটররা পাচ্ছে আধুনিক সব সুবিধা। তাইতো সাইটটি ওপেন হওয়ার সাথে সাথেই পেয়েছে লক্ষ লক্ষ ভিজিটরের রেজিষ্ট্রেশন। কিন্তু এখনো যারা বহুল প্রতিক্ষিত সাইট গুগলপ্লাস এ রেজিষ্ট্রেশন করেন নি কিংবা যেকোন কারনে করতে পারেননি তাদের জন্যই আজকের আর্টিকেলরেজিষ্ট্রেশন করতে অবশ্যই আপনার থাকতে হবে একটি জিমেইল এড্রেস। আশা করি সকলের সেটা আছে, আর না থাকলে এক্ষুনি খুলে নিন নতুন একটি জিমেইল একাউন্ট।

এবার অনুসরন করুন নিচের ধাপগুলো:

১.গুগলপ্লাসে প্রবেশের জন্য ক্লিক করুন

২.যদি গুগলে সাইন ইন অবস্থায় না থাকেন তবে আপনার ইমেইল এ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে স্বাভাবিকভাবে সাইন ইন করুন।

৩.যেহেতু একাউন্টটি নতুন তাই আপনার নাম, জেন্ডার এবং ছবি দিয়ে জয়েন্ট বাটনে ক্লিক করুন।



৪. এখন নতুন যে পেজটি আসল সেটিকে Skip করে দিয়ে আবারো http://www.plus.google.com সাইটে প্রবেশ করুন। এবার দেখুন আপনার মূল ইন্টারফেজ



৫.এখানকার বেশিরভাগ অপশন বা লিংকগুলো ফেসবুকের মত হলেও নামের কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন ধরুন, যেটি আমরা ফেসবুকে দেখেছি Wall নামে গুগলপ্লাসে তার নামকরন করা হয়েছে Stream। এছাড়া অন্যান্য বিষয়গুলো যা পোষ্টের সাথে যুক্ত করা যেত তা আছে আগের মতই। যেমন ছবি, লিংক এবং ভিডিও শেয়ার সিষ্টেম।



৬. উপরের দিকে হোম অপশনের বাইরেও আছে আরও চারটি গুরুত্বপূর্ণ অপশন যা আপনার ব্রাউজিং দক্ষতাকে আকর্ষণীয় করবে। তবে সত্যি কথা বলতে এর বেশিরভাগ নতুন না হলেও টেকনিক্যাল কিছু বিষয় জড়িত আছে। যেমন, ৪র্থ অবস্থানে থাকা সার্কেল একটি নতুন নাম। কিন্তু ফ্রেন্ডস নামে এটিও ফেসবুকে ছিল। পার্থক্য শুধু ক্যাটাগরি হিসাবে ভাগ করা যায়।



৭. সার্কেল আইকনে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখানে বেশ কিছু সার্কেল নিচের দিকে দেখতে পাব। পাশাপাশি যদি নতুন সার্কেল তৈরি করতে চাই তবে বাম পাশের Drop here to create a new circle বাটনে ক্লিক করে যেকোন নামে তৈরি করতে পারি।



৮. এবার জানতে হবে সার্কেলে কিভাবে নতুন ব্যক্তিকে যুক্ত করতে পারি। যেহেতু নতুন অবস্থায় কোন বন্ধু কিংবা ব্যক্তি নেই, তাই Add a new person এ মেইল এড্রেস বা নাম দিয়ে খোঁজ নিতে পারি। পাশাপাশি ইয়াহু এবং হটমেইলে থাকা বন্ধুদের যারা ইতিমধ্যেই গুগলপ্লাসে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে তাদের খুঁজে পেতে Find Friends এ ক্লিক করে ইয়াহু কিংবা হটমেইলে সাইন ইন করতে হবে।



৯. যদি প্রোফাইল এডিট করতে চাই তবে উপর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে Edit Profile অপশনে ক্লিক করতে হবে। এবার প্রত্যেকটি আলাদা আলাদা লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে উপর থেকে Done Editing বাটনে ক্লিক করুন।



১০. যদি কখনো এমন হয়, শুধুমাত্র নির্দিষ্ট কাউকে ম্যাসেজ করব তবে ম্যাসেজ এর পরে একটি স্পেস দিয়ে @ বা + লিখে আপনার কাঙ্খিত ব্যক্তির প্রথম দু-একটি অক্ষর লিখলেই ছবিসহ এড্রেস চলে আসবে।



১১. আপনার পোষ্টটি শুধুমাত্র আপনি যাকে দিয়েছেন সে দেখবে এবং পরবর্তীতে এটি আর কখনো শেয়ার করা যাবে না এমন করতে চাইলে পোষ্টকে লক করে রাখার সুযোগ আছে গুগলপ্লাসেও। দেখে নিন নিচের চিত্র।



১২. আবার আপনার যদি কখনো কারো পোষ্টে কমেন্ট করতে ইচ্ছে হয় তবে সেটিও করতে পারেন প্রত্যেক পোষ্টের নিচে থাকা কমেন্ট অপশনে ক্লিক করে।



১৩. গুগলপ্লাস এর আরও একটি অসাধারণ সুবিধা হচ্ছে একইসাথে ফেসবুকের ব্যবহার। আর এটি পেতে হলে আমাদের ডাউনলোড এবং ইনষ্টল করতে হবে একটি বাড়তি এক্সটেনশন। এবার আপনার গুগলপ্লাসে রিলোড করুন এবং ফেসবুক ব্যবহার এর সুবিধা নিতে উপর থেকে নতুন যুক্ত হওয়া ফেসবুক মেনুতে ক্লিক করে Connect with facebook বাটনে ক্লিক করুন। এখানে সাইন ইন করে Allow ক্লিক করলেই দেখুন চমক।



১৪. এছাড়া যদি কখনো একঘেয়ামি অনুভব করেন কিংবা গেমস খেলতে ইচ্ছে হয় তবে সেটিও খুব সহজেই সম্ভব হবে গুগলপ্লাস এর সর্বশেষ মেনু Games আইকনে ক্লিকের মাধ্যমে।

সবশেষে লগ আউট করবেন কিভাবে? এটিও তো জানা প্রয়োজন। উপরের ডান কর্নারে আপনার ছবিতে ক্লিক করে লগ আউট বাটনে ক্লিক করুন। ভালভাবে বুঝতে নিচের ছবি অনুসরণ করুন।



তো আর দেরি কেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×