somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোদে ভরা বৃষ্টি

১৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারবার সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ফেসবুকে। সেগুলো আমি দেখি মাসখানেক পর পর, ফেসবুকের সাথে আমার সম্পর্কই এতটা হালকা। কিন্তু তাকে এক্সসেপ্ট করছি না। না করার পেছনে কাজ করছে ভয়। আর এদিকে সে আমাকে মেসেজের পর, মেসেজ পাঠাচ্ছে।

আমি জানি, আমার ফ্রেন্ড হলে সে কি করবে। অসংখ্য প্রশ্নের সামনে পড়তে হবে আমাকে। তপু ভাইয়া, এই মেয়েটার সাথে আপনার কি?
বাহ, এত ক্লোজ হল কবে থেকে আপনার সাথে?
একসাথে ঘুরতে গিয়েছিলেন?
আর সাথে তার বিখ্যাত মিচকি হাসি তো ফ্রি।

ইতিহাস বড় করুন, আমার জন্য কিংবা তার জন্য। আমি যখন জাস্ট কলেজে ভর্তি হয়েছি, তখন সে আমাকে প্রেম পত্র পাঠালো। তাও আমার ছোট বোনকে দিয়ে। হিন্দি একটা গান বাংলায় লেখা ছিল তাতে।
দূঃখের বিষয় হলেও সত্য আমি তখন হিন্দিতে একেবারে বকলম। হিন্দি মুভি দেখতে বসলে, ছোটবোনের কাছ থেকে তার ট্রান্সলেশন করে নিতে হয়।
আমি কাগজটা পড়লাম। গম্ভীর মুখে বললাম, তিয়া এইসব কি?
তিয়া বলল, তুই বুঝিস না? এইটা বৃষ্টি আপু দিছে।
মানে কি?
মানে তুমি বুঝবা। পড় ভালো করে।
আমি বুঝিনা।
বৃষ্টি আপু তোমারে পছন্দ করে।

আমার মাথায় বজ্রাঘাত। এই মেয়ে! আমার কাজিন! কইদিন আগে উপদেশ দিলাম ক্লাস নাইনে উঠার সময়, সায়েন্স নেওয়ার জন্য। বলে কি? পিচ্চির মাথায় কি ভুত চাপলো নাকি?
আমি গম্ভীর মুখে বললাম, তিয়া ওরে গিয়া বল, গাধা পৃথিবীতে একটা দুইটা না। অনেক। ও একটা গাধা।

তিয়া তাকে কি বলেছিল আমার মনে নাই।

ইতিহাসের দুই নম্বর পাতায় হল তার ভার্সিটিতে ভর্তি হতে আসার কাহিনী। আমার ভার্সিটি তে ভর্তি পরীক্ষা দিতে আসছে। মনে মনে দোয়া করছি চান্স যাতে না পায়। পরীক্ষার আগের দিন বলল, আমি অরিন আপুর সাথে দেখা করব।
আমি আকাশ থেকে মাটিতে পড়ার হওয়ার ভান করে বললাম, অরিন আপুটা কে?
ঐ যে আপনাকে প্রায়ই কল দেয়, এসএমএস পাঠায়।
আরে ধুর।
না আমি দেখা করবই। কোন হলে কত নাম্বার রুমে থাকে বলেন।
চাপাচাপির ঠেলায় বলতে হল। এটাও বলে দিলাম, বেশী ফাজলামো করবা না। তার সাথে আমার সম্পর্ক ফর্মাল।
আচ্ছা।

সে হাসি হাসি মুখে অরিনের সাথে দেখা করতে গেল। আর আমি আল্লার কাছে প্রার্থনা করতে লাগলাম।
আল্লাহ মাঝে মাঝে পাপীদের প্রার্থনাও রাখেন। বৃষ্টি চান্স পেলো না। তবে অরিনও হারিয়ে গেল। কাছে থেকেও দূরে। অবশ্য অরিন আমার জীবনে বন্ধু ছাড়া আর কিছু ছিল কি না, সেইটা নিয়ে দ্বিমত থাকতেই পারে।

যাই হোক, বৃষ্টি ভর্তি হল প্রাইভেট ভার্সিটিতে। তার সাথে প্রায়ই পারিবারিক অকেশানে দেখা সাক্ষাত হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমার কেন প্রেম হচ্ছে না এইটা নিয়া তার ব্যাপক কৌতুহল।
বুঝলেন তপু ভাইয়া, প্রেম করতে হলে আপনাকে কয়েকটা টিপস নিতে হবে আমার কাছ থেকে।
কি রকম?
প্রথম কথা হচ্ছে মেয়েদের সাথে ফ্লার্টিং করতে হবে। মেয়েরা বিষয়গুলো যদিও ধরে ফেলে তারপর তারা এইগুলো পছন্দ করে।
আমি হা করে তাকিয়ে থাকলাম কিছুক্ষন। বুঝতে পারলাম পিচ্চি আর পিচ্চি নাই। পুরাই পাকনা হয়ে গেছে। এর কাছ থেকে দূরে থাকতে হবে।

এর পর শুরু করল আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। আমি উকি মেরে দেখি তার ফ্রেন্ড লিস্টে একগাদা ভার্সিটির ছেলেপেলে। থাক বাবা দরকার নাই।

পুরাতন প্রবাদটা মনে পড়ে, তিনটা ডাব্লিউ (W) কে কখনো বিশ্বাস করতে নাই, wine, weather, আর woman.
কাজেই এক্সসেপ্ট না করাই ভালো, কখন কি কাহিনী ঘটায় কে জানে!




(বৃষ্টির দিনে লিখতে ভালোই লাগে, কিন্তু নেট স্পিডের অবস্থা এত খারাপ যে বলার না। সামুতে ঢুকতেই খবর হয়ে গেল)


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×