পরাধিনতায় বন্ধি আমি শুধু সময় খুব স্বাধিন।
সুখগুলো যা অতীত হলো
সময় নদীর স্রোতে,
কান্না আমার সঙ্গ নিলো
আপন কর্ম ব্রোতে।
উদাসীনতা ভর করেছে আমার হিয়ার মাঝে,
এখন আর আমি ঊষা দেখিনা; সকাল কিংবা সাঁঝে।
অজান্তেই দিন কেটে যায়
ছন্দ সুর ছাড়া,
কোলাহলে আজ আর মাতেনা
আমার সুখের পাড়া।
অভিমানি আজ সেজেছে হৃদয় সুখ কী বুঝেনা,
উদাসীনি এই সুখগুলো আর আমায় স্মরেনা।
আমি আজ একলা পথিক
একাই পথ চলি,
সুখ নেই বলে কি হয়েছে
ব্যথা নিয়েই খেলি।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




