ম্যান্ডেলার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
|দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা কয়েক দিন আগে হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর এখন ভালো আছেন। তবে তাঁর স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। ম্যান্ডেলার ঘনিষ্ঠ একজন বন্ধু গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
ম্যান্ডেলার এই বন্ধু হলেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত মানবাধিকারবিষয়ক আইনজীবী জর্জ বিজস। তিনি ১৯৬০-এর দশকে রাজদ্রোহ মামলায় ম্যান্ডেলার পক্ষের আইনজীবী ছিলেন। তিনি জানান, ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনাগুলোর বিষয়ে অবগত থাকলেও তিনি কিছু বিষয় ভুলে গেছেন। যেমন তিনি ভুলে গেছেন, বর্ণবাদবিরোধী আন্দোলনে তাঁর কয়েকজন সহকর্মী এখন আর জীবিত নেই। বিজস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তিনি (ম্যান্ডেলা) মাঝেমধ্যেই ভুলে যাচ্ছেন যে তাঁদের (বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মীদের) দু-একজন মারা গেছেন। যখন তাঁকে বলা হচ্ছে, ওয়াল্টার সিসুলু এবং অন্য কয়েকজন আর আমাদের মাঝে নেই, তখনই তাঁর মুখে বিষণ্ন ভাব চলে আসছে।’ সিসুলু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সাবেক নেতা ও ম্যান্ডেলার রাজনৈতিক বন্ধু ছিলেন। প্রায় এক দশক আগে তিনি মারা যান।ম্যান্ডেলার দীর্ঘদিনের বন্ধু বিজস বলেন, ‘আমি ১০ দিন আগে তাঁকে দেখেছি। দেখে মনে হয়েছে, তিনি ঠিক আছেন।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন