somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজটা আমাদের, অন্যের অপবাদ দিয়ে লাভ নাই লাভ হয়নি এত বছর আর হবেও না।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুইজারল্যান্ডের একটা ঘটনা বলছিঃ--
রাস্তার পাশে একটি বিড়ালকে পায়খানা করতে দেখে সেপথ দিয়ে যাওয়া সেখানকার এক মন্ত্রী তার গাড়ী থামালেন।
বিড়ালটি মল ত্যাগ করে চলে যাওয়ার পর সেই মন্ত্রী গাড়ী থেকে নামলেন। পকেট থেকে টিস্যু বের করে সেই মলগুলোকে নিজ হাতে ডাস্টবিনে ফেলে এসেছেন.!!অতঃপর হাত ধুয়ে তিনি আবার তার যাত্রা শুরু করলেন।
জাপানের একটা ঘটনা বলছিঃ-
নয় বছরের এক বালক সুনামিতে তার মা-বাবা, ভাই পরিবার সবাইকে হারিয়ে কাঁধতে কাঁধতে সেখানে এক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেন। প্রচন্ড শীত আর ক্ষুধার যন্ত্রনায় ছেলেটি যেনো মারা যাবে অবস্থা।
ভলান্টিয়াররা রুটি বিল করছেন, ছেলেটিও লাইনে গিয়ে রুটির আশায় দাঁড়ালো। এক বিদেশী সাংবাদিক দেখলেন যে পরিমাণ রুটি মজুত আছে সেটা লাইনের সবাইকে পোষাবে না। ছেলেটি হয়ত রুটি পাবে না।সাংবাদিক সাহেব তার ভাগের রুটি দুটো ছেলেটিকে দিয়ে দিলেন। ছেলেটি ধন্যবাদ জ্ঞাপনের সহিত রুটি গ্রহণ করলো এবং যেখান থেকে রুটি ভাগ হচ্ছে সেখানে গিয়ে জমা দিয়ে আবার লাইনে দাঁড়ালো।
দৃশ্যটি দেখে সাংবাদিক কৌতূহলের সহিত জিজ্ঞেস করলেন---এই কাজ কেনো করলে খোকা?
খোকা উত্তর দিলো--বন্টন তো ওখান থেকেই হচ্ছে।উনাদের হাতে থাকলে সবাই সমান ভাগ পাবে।তাছাড়া লাইনে আমার চেয়ে আরো ক্ষুধার্ত লোক থাকতে পারে।
"সহানুভূতি দেখাতে গিয়ে বন্টনে অসমতা এনেছেন" এই লজ্জায় সাংবাদিক নিজে নিজে অপরাধবোধ করতে লাগলেন। নয় বছরের বাচ্ছার কাছে কি বলে ক্ষমা চাইবেন তার ভাষা হারিয়ে ফেলেছেন।
কাম ট্যু দ্যা পয়েন্টঃ-
দেশ জলাবদ্ধতায় ভরে গেছে। আপনি সরকারকে একটা গালি দিয়ে "উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ" এই বলে একটা উপহাসমূলক স্ট্যাটাস দিয়ে দিলেন।বেস,এখন আপনার কাজ শেষ।
একটু দাঁড়ান, হ্যাঁ আমি আপনাকে বলছি; "বাংলাদেশ" শব্দটা উচ্চারন করতে লজ্জা করেনি আপনার??
আজকে কাঁচাবাজার করে পলিথিনটা কোথায় ফেলেছেন??
প্রেমিক/প্রেমিকার সাথে রোমান্টিংভাবে চিপস খাওয়ার পরে চিপসের খালি প্যাকেটটা কোথায় ফেলেছেন??বাদামের ছোলা কোথায় ফেলেছেন??
আপনি নিজেই তো একটা "জলাবদ্ধতা"!!
যদি জিজ্ঞেস করি ঠিকমত ট্যাক্স আদায় করেছেন, তাহলে কি উত্তর দিবেন??
বাসার ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলে ড্রেনে অথবা খালে ফেলে এসেছেন কেনো??
ডাস্টবিন চোখে দেখেন নি??
খাওয়ার পরে কলার খোসাটা রাস্তায় নিক্ষেপ করেন কেনো?? নির্দিষ্ট জায়গায় ফেলা যায় না??
সিগারেট জ্বালিয়ে দিয়াশলাই এর কাঠি আর সুখটান দিয়ে সিগারেটের পরিত্যাক্ত ফিল্টার অংশটা রাস্তায় না ফেলে নিজের পকেটে জমিয়ে রাখতে পারেন নি??
বলতে পারবেন আজকে অফিসে গিয়ে আপনি ঘুষ নেন নি?? দূর্নীতির ফাইলে সাইন করেন নি??
ঢালাওভাবে কথায় কথায় সরকার আর সিটি-কর্পোরেশনকে গালি দিলে জলাবদ্ধতা নিরসন হয় না।দেশটা শুধু সরকারের না, আপনারও।
আমাদের সবাইকে নিয়ে দেশ।
আমরা ১৬ কোটি মানুষ, আমাদের ৩২ কোটি হাত।
এই ৩২ কোটি হাত যদি একদিন দূর্নীতি না করে, একদিন অফিসে ঘুষ না নেই, একদিন কলার খোসা রাস্তায় না ফেলে,খালে অথবা ড্রেনে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে তাহলে দেখবেন মাত্র ১৬ দিনে কিংবা ৩২ দিনে দেশ পাল্টে গেছে।
চলুন প্রত্যেকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসি।দেশের জন্য দৈনিক অন্তত একটা ছোট ভালো কাজ করি, ১৬কোটি মানুষ দৈনিক ১৬ কোটি ভালো কাজ করবে।
একটা দেশকে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দিতে এর চেয়ে বেশী আর কি লাগে?!!!
আসুন উপহাস না করে ধারণা পাল্টায়, হাতে হাত রেখে একসাথে কাজে-কর্মে বলে উঠি "উন্নয়নের জোয়ারে বেসে উঠুক বাংলাদেশ"।
#collected
কাজটা আমাদের, আমাদেরকেই হাতে হাত মিলিয়ে করতে হবে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×