somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত্রি জাগা সাথী আমার

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা ক'দিন ধরে খুব জ্বালানো শুরু করেছে। কখনো মাঝ রাতে কখনো ভোর রাতে উঠে বসে থাকে। ঘুম ভেঙে গেলে তার প্রথম কাজ আমার চুল ধরে টানা। গতরাতে যেমন চুল টানাতে ঘুম ভাঙার পর দেখি ভোর ৪টা ।তার দিকে তাকাতেই রাজ্যজয় করা হাসি। বললাম কি এই রাত দুপুরে জেগে কেন। এই কথাতেই বুঝে গেল যে, মা রেগে নেই সাথে সাথে শুরু করে দিল হাত পা ছুড়ে হা হো হো হাসি।
অবাক হয়ে ভাবি এই ৮ মাস বয়সেই কি মেয়েটা আমাকে বোঝার চেষ্টা করা শুরু করেছে !! যদি দেখে আমার হাসি নেই বা বলছি বালিশে শুয়ে পড়, আস্তে করে মাথাটা বালিশে নামিয়ে নেয়, একটু পর পর মাথা উঁচু করে বোঝার চেষ্টা করে এখন আবহাওয়া কেমন ! হয়ত আবারো একটু কিছু বললাম বা হাসি দিলাম অমনি হাত পা ছুড়ে খেলা শুরু হয়ে যায়। আমি যেমন ওর ভাল লাগা মন্দ লাগা, প্রিয় অপ্রিয় বিষয়গুলো বোঝার চেষ্টা করি,একই সাথে সেও বোধ হয় মায়ের পছন্দ অপছন্দগুলো বোঝার চেষ্টা করছে।
মাঝে মাঝে সে তার স্বল্পবুদ্ধিতে মাকে খুশি করারও চেষ্টা করে। যেমন , আঙুল তার খুব প্রিয় খাবার, নিজের বা অন্যের হলেও অসুবিধা নেই,মুখের ভেতর চালান করে দিয়ে কামড়ানোর চেষ্টা চলতে থাকে। তো মাঝে মাঝে সে তার আঙুলটা মায়ের মুখে ঢুকিয়ে দিতে চায়। যেন মায়ের সাথে শেয়ার করছে তার প্রিয়তম জিনিস। কখনো কখনো, ওকে যখন খাওয়াই তখন সে তার আঙুল আমার মুখে দেয়ার চেষ্টা করে,যেন মা আমি একা খাবো কেন, তুমিও কিছু খাও।



=================================

হ্যামেলিন এর বাশিঁওয়ালা, যে বাচ্চা নিয়ে লেখা পড়তে খুব ভালবাসে , আর মাঝে মাঝেই আমাকে খোঁচায় এমন কিছু লেখার জন্য।


সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০১
৬৫টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×