somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড়মাপের মানুষ প্রফেসর জামাল নজরুল ইসলাম স্মরণে কিছু কথা

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রফেসর জামাল নজরুল ইসলাম চট্টগ্রামের এক হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা গেলেন। ১৫ মার্চ শুক্রবার রাত বারটায় তিনি মারা যান। বিবিসি বাংলা তাঁর মৃত্যুর খবর প্রতিবেদনে লিখেছে,
" বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ, অধ্যাপক জামাল নজরুল ইসলাম আজ চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা গেছেন। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি নিয়ে মৌলিক গবেষণার জন্য তিনি বিখ্যাত ছিলেন। "
বিবিসি লিঙ্ক

তিনি গণিতজ্ঞ ছিলেন, ছিলেন পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিদ। তাঁকে স্মরণ করে এক ব্লগের একজন ব্লগার লিখেছেন, " ১৯৮৪ সালে কেমব্রিজে একজন পূর্ণ প্রফেসরের বেতন ছিল বাংলাদেশী টাকায় মাত্র সোয়া লক্ষ টাকা! আর একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসরের বেতন ছিল অনেক, তিন হাজার টাকা! গবেষণার সুযোগ সুবিধার ক্ষেত্রেও এরকম আকাশ পাতাল ব্যবধান। এই রকম গবেষণার সুযোগ, নিশ্চিন্ত জীবন আর বিশ্বব্যাপী খ্যাতির সম্ভাবনাকে পেছনে ফেলে নিজের দেশে চলে আসতে পারেন এমন মানুষের সংখ্যা ১৯৮৪ সালে মাত্র একজন ছিল।"
ব্লগের লিঙ্ক
প্রফেসর জামাল নজরুল ইসলাম বড় মাপের মানুষ ছিলেন সবদিক দিয়ে। আমি কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ে বেড়াতে যাই। সেখানে শুনলাম তাঁর কথা। ২০০৭-৮ সালে পুরো বাংলাদেশে জরুরী অবস্থা জারি ছিলো। সবখানে দমবদ্ধ এক অবস্থা। সেই সময়ে চবিতে র‌্যাব মোতায়েন করা হয়েছিল। তিনি একবারে সকালে চবিতে বেড়ানোর সময় দেখতে পান। র‌্যাবের গাড়ি। তিনি তৎক্ষণাৎ র‌্যাবের অফিসারকে ডেকে সেখান থেকে চলে যেতে বললেন। শিক্ষার ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে কেন শৃঙ্খলাবাহিনীর দরকার এটা ভেবেই হয়তো তিনি র‌্যাবকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চলে যেতে বলেছিলেন।

তিনি কোনো কিছু পাবার জন্য বা প্রক্টর-প্রভোস্ট-ভাইস চ্যাঞ্চেলর হবার জন্য বা অন্য কেউকেটা হবার জন্য কারো কাছে ধর্ণা দেন নি এবং আসলে তাঁকে নিয়ে এই কথা বলাটাই আমাকে লজ্বায় ফেলছে।
আজ আমরা জাফর ইকবাল স্যারে কথায় আসি। জাফর ইকবাল স্যার হয়তো অনেক দিক থেকে অনেক ক্ষেত্রে সমালোচনা-নিন্দা পাবার মতোই অবস্থান নেন।
কিন্তু এই জামাল নজরুল ইসলাম স্যার নিজ আদর্শকে স্থির রেখেছেন। থেকেছেন সবসময় নিপীড়িত-নির্যাতিতদের সাথে। তিনি কারো কাছে গিয়ে করুণা প্রকাশ করেন নি। বরং মর্যাদা ও সাহস দিয়েছেন। তাঁর মৃত্যুর খবর শুনে আমার মনে হয়েছে একজন আপনকে হারিয়েছি।

দেশের প্রেক্ষাপটেই বলছি, যখন সেক্টর কমান্ডা কর্নেল কাজী নূর উজ্জামান মারা গেলেন তখন আমাকে নাড়া দিয়েছে। যখন আজীবন বিপ্লবী প্রাণেশ সমাদ্দার মারা গেলেন তখন আমি ভেবেছি একজন আপন হারিয়েছি। দেশের মধ্যে অনেকেই মারা যায়। কিন্তু এই ম্যান অব প্রিন্সিপাল বা সত্যিকারের মানুষগুলো যখন মারা যায়, এবং যখন দেখি তাদের সম্মান জানাতে কুন্ঠা করে এই দেশ তখন সত্যিই খারাপ লাগে।
মন থেকেই বলছি, আর যারা এ যাবৎ অনেকেই মারা গেছেন এবং তারা অবশ্যই স্ব স্ব ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন; কিন্তু আজীবন সৎ-বিপ্লবী জীবন কয়জনই বা কাটিয়ে দিতে পেরেছেন? সবাই জীবনের কোনো সময়ে জীবনের লোভ-লালসা-খ্যাতি-ক্ষমতার লোভে পরেছেন। কিন্তু যে তিন জনের নাম আমি বললাম, তাঁরা জীবন পর্যন্ত যে নিজের বিবেককে কারো কাছে গছিয়ে দিয়েছেন তা তাঁদের ঘোরতর সমালোচনাকারীরাও বলবেন কিনা আমার জানা নেই।
ম্যান অব প্রিন্সিপাল বা নৈতিকভাবে বড় মাপের মানুষদের এই দেশ আরো বেশী সম্মান দিতে শিখবে এই প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×