বাংলাদেশে যেইসব নেতারা ইসলাম ধর্মের নামে সারাক্ষন চিৎকার করেন আসুন তাদের সমন্ধে জানি । প্রথমে এরশাদ সাহেবের কথাই বলি তিনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট বানিয়েছেন এবং গতদিন ঘোষনা দিয়েছেন ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করবেন গণজাগরন মঞ্চের বিরুদ্ধে ।কিন্তু তিনি নিজে সর্ম্পন্ন ইসলাম বিরোধী কর্মকান্ডে সবর্দা ব্যস্ত থাকেন । ক্ষমতায় যখন ছিলেন তখন জিনাত মোশারফ সহ অসংখ্য নারীর সাথে তার অবৈধ্য সর্ম্পকের কথা দেশবাসীর অজানা নয় । বাংলাদেশকে ইসলামী রাষ্ট বানালেও সংবিধান থেকে মদ জুয়ার মত ইসলামে হারাম বিষয় গুলি বাতিল করেননি । এছাড়া দূনীতির অভিযোগ তো আছেই যা ইসলাম ধর্মে সর্ম্পন্ন নিষিদ্ধ ।নিজের তথিত স্ত্রীদের কাউকেই হিজাব পড়াতে পারিনি । অথচ এখন তিনি ইসলাম ধর্ম রক্ষায় যুদ্ধ ঘোষনা করেছেন । এবার আসি আরেক জেনারেল জিয়ার কথায় যিনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহ রহমানের রাহিম লাগিয়েছেন সাথে ইসলামের ধর্মে হারাম মদ খাওয়া জুয়া খেলা সংযোগ করেছেন যা ধর্মনিরপেক্ষ সংবিধানে নিষিদ্ধ ছিল । জিয়া তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অসংখ্য আর্মি অফিসার হত্যা করেছেন বলে কথিত আছে যা ইসলাম ধর্মে হারাম । এছাড়া তিনিও তার স্ত্রী খালেদা জিয়াকে হিজাব পড়াতে পারেননি । অথচ ইসলাম ধর্মের জন্য চিৎকার করেছেন । এবার আমিনী কথা যিনি কয়েক মাস আগে মারা গেছেন । তিনি নিজে তার শশুরের মাদ্রাসা সহ সমস্ত সম্পতি দখল করেছেন । শুধু ক্ষমতার জন্য একজন বেপর্দা মহিলার সাথে জোট করেছিলেন । এবং সংসদ সদস্য নির্বাচিত হবার পরও কখনও সংবিধান থেকে মদ, জুয়া বাদ দেওয়া কথা বলেনি । চরমোনাই পীর তিনি কখন কি বলেন তা তিনি নিজেও জানেন না । নিজের ছেলের সুদের ব্যবসা করেন যা মাস দুই আগে আমাদের সময় পত্রিকায় প্রকাশ হয়েছিল ।এই ভন্ড পীরও কোন সময় সংবিধান থেকে ইসলাম ধর্মে হারাম মদ, জুয়া বাদ দেওয়া বা বর্তমান সময়ে মাল্টিপারপাস নামে সুদের ব্যবসা বাংলাদেশের অলিগলি ছেয়ে গেছে তার বিরুদ্ধে কোন কথা বলেননি । কিন্তু সবর্দা ইসলাম গেল বলে চিৎকার করছেন । এছাড়া জামায়াতে ইসলাম সহ অন্যন্য ইসলামী দল তো রয়েছেই যারা ইসলামের নামে ব্যবসা ভালই করে যাচ্ছেন । কিন্তু ইসলামী নামে এত দল এত নেতা এক জায়গায় হতে পারে না । এক জন আরেক জনকে কাফের বলে গালি দিতে একটুও দ্ধিধাবোধ করেনা । অথচ ইসলাম একটি ধর্ম, নবী একজন এবং পবিত্র কুরআনও একটি । আসুন আমরা ইসলাম ধর্ম রক্ষার্থে এই সব ধান্ধাবাজ ধর্ম ব্যবসায়ীদের প্রতিহিত করি ।
বাংলাদেশে ইসলামী ধান্ধাবাজরা কি বলে কি করে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।