মায়াবী দ্বীপে বিভ্রম মোহ
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার স্বপ্ন দেখার শুরু অবাস্তব জলে ভ্রাম্যমাণ কোনো পানসিতে। ক্ষণস্থায়ী এপার ওপার জলফোয়ারায় হয়ত জেগে উঠতে পারত কোনো মায়াবী দ্বীপ। নারীর আদলে। যার চোখের নরম পাতায় আঁকা আছে গভীর নিঃস্পৃহতা যেন রহস্য বাঁক, বিভ্রম মোহ।
প্রত্যেক সন্ধ্যায় আমি আগুনরঙা হাহাকার নিয়ে উদাসীন বটপত্রে নিজেকে ভাসিয়ে দেই। নির্জন করোটিতে লেগে থাকে বিস্মৃতির ছোপ ছোপ নীলাভ্র পরাগ। আমার বুকের ফাঁপা অংশটায় ধীরে প্রবেশ করে ছাইচাপা আলো, পাথরের রেখাঙ্কিত মুখ। মোমের মত বিষণ্ণ কিছু জোনাকি যেন ঝিকিমিকি জ্যোৎস্নার ফুল হয়ে উড়ে যায়।
হয়ত সব অসত্য নয়। গাঢ় মেঘে নুয়ে পড়া কেয়ার গন্ধ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকি। একসময় বুঝে যাই দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন