কখনো কি তোমার কন্ঠ ডাকে আমাকে
ভুলেভালে স্মৃতির অতলে
কিংবা বসন্ত কি জাগিয়ে তোলে আগেরই মতো
গাছ ও নদী ?
সম্পৃক্ত শরীরে তোলে কি সেইসব গর্জন
দিন ও রাত্রির কিনারে দাঁড়িয়ে
যারা বেড়ে উঠতো প্রকৃতির নিয়মে শাখা - প্রশাখায়
ফুল ও ফলের সম্ভারে ?
কেমন করে অন্ধকার এতো দীর্ঘ হয়ে গেল
তোমার - আমার ভিতরে
তৈরি করে দিলো বিচ্ছেদ ও ঘৃণার
দেয়াল !
তবু আমি দেখি কি সব উজ্জ্বল আলো নেমে যায়
ফেরেশতাদের মতো কপিকল বেয়ে
চন্দ্রের শরীর থেকে
আমি সেখানে কিংকতব্যবিমূঢ থাকি
মৃতদের ও আলোকচ্ছটার খিলানে...
তবু আমি আমি নই
তুমিও তুমি নও !
কালোপর্দায় ঢাকা আমার চোখ অন্ধকারকেই মেনে নেয় অকাতরে ।
-প্রান্তিক জসীম
১২.৩.১৩
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




