ত্বকী হত্যা বিষয়ে তার পিতা যা বললেন
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়নগঞ্জে নির্মম হত্যাকান্ডের শীকার স্কুল ছাত্র তানভীর মুহম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, তিনি মেয়র নির্বাচনে সেলিনা হায়াত আইভির পক্ষ নেয়ার কারনে শামীম ওসমানের শত্রুে পরিণত হন। এছাড়া দীর্ঘদিন ধরে রেলের জমি লুটপাট এবং দখলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের কারনে আগে থেকেই তিনি শামীম ওসমানের রোষানলে পড়েন। সেজন্য শামীম ওসমান তার ওপর প্রতিশোধ নেয়ার সুযোগে ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু সে সুযোগ পাচ্ছিলনা। এখন শাহবাগ আন্দোলনের কারনে এমন একটি সময় সামনে আসল যখন তার ছেলেকে হত্যা করলে এর দায়ভার সম্পূর্ণভাবে জামায়াত শিবিরের ওপর দিয়ে চালিয়ে দেয়া যাবে। তাই এ সময়টিকে বেছে নিয়েছে শামীম ওসমান তার ওপর প্রতিশোধের জন্য। রাফিউর রাব্বি আরো বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু নারায়নগঞ্জের একজন পুলিশ অফিসারকে ফোন করে বলেছেন ত্বকী হত্যার ঘটনা নিয়ে যেন কোন বাড়াবাড়ি না করেন।
গতকাল রাতে ইটিভির নিউজে ত্বকীর পিতার এ সাক্ষাৎকার দেখার সুযোগ হল। মেয়র সেলিনা হায়াত আইভিও এ ঘটনার জন্য শামীম ওসমানকে দায়ী করলেন। যারা ত্বকী হত্যার জন্য জামায়াত শিবিরকে দায়ী করেছিল ঘটনার পরপরই তারা এখন কি জবাব দেবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন