somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটিশ মেডিকেল জার্নালের কি এই প্রশ্নের উত্তর দেয়া উচিত না?

২২ শে জুন, ২০০৮ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা. এম এ হাসান বলেছেন, ব্রিটিশ মেডিকেল জার্নালে মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্ত্রিকর। গতকাল ঢাকায় আমাদের সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে এই জার্নালে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের গণহত্যা নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়েছিল তা তাদের প্রতিবেদনেই ওঠে এসেছে। সর্বশেষ প্রতিবেদনেও এ জার্নালটি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারেনি তা ভবিষ্যতে তাদের সংশোধিত প্রতিবেদনে ওঠে আসবে ।
ডা. হাসান প্রশ্ন তোলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের এদেশিয় দোসরদের গণহত্যা বিষয়ে জার্নালটি মাত্র ২ লাখ ৬৯ হাজার মানুষকে হত্যার কথা বলেছে। তাদের আগের প্রতিবেদনে এই সংখ্যা ছিল মাত্র ৫৮ হাজার। এখন প্রশ্ন হলো, এই গণহত্যার গবেষণার সঙ্গে কারা জড়িত ছিলেন? কত জন ছিলেন? এবং কখন গবেষণাকর্মটি করা হয়েছে?

তিনি বলেন, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আমার নেতৃত্বে ১৯ বছর যাবৎ কাজ করে আসছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে অন্যরাও গবেষণা করেছে। যেসব গবেষণার ফলাফল অনেক আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করা হয়েছে। কিš' জার্নালটির কেউ আমাদের কারো কাছ থেকে গবেষণা তথ্য-উপাত্ত সংগ্রহ করেনি। যদি তারা সংগ্রহ করতেন তাহলে ইতিহাস নিয়ে এই বিভ্রান্তি ছড়াতে পারতেন না।
ডা. হাসান আমাদের সময়ের মাধ্যমে জার্নালটিতে হণগত্যার সংখ্যাটি প্রত্যাখ্যান করে বলেন, সারাদেশে ৫ হাজার বধ্যভূমি আছে বলে স্থানীয় সূত্রগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৯২০টি বধ্যভূমি সনাক্তের পর গবেষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিটি বধ্যভূমিতে কমপক্ষে ৫০ থেকে ১০ হাজার পর্যন্ত মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। যার মধ্যে পুরুষ ও নারীর অনুপাত ছিল ৬ঃ১। এই হিসেবে যদি গড়ে প্রতিটি বধ্যভূমিতে ১শ’ জন করেও কঙ্কাল ধরা হয় তাহলে গণহত্যার সংখ্যা দাঁড়ায় ৫ লাখ। তিনি বলেন, বধ্যভূমির আশে-পাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বধ্যভূমিতে যতোগুলো মানুষের কঙ্কাল পাওয়া গেছে তা সর্বমোট নিখোঁজ মানুষের মাত্র ৩০ শতাংশ। আমরা গবেষণা করে বের করেছি, নিখোঁজ বাকি ৭০ শতাংশ মানুষের লাশ নদী পথে ভেসে চলে গেছে। যেসব নদীপথে লাখ লাখ মানুষের লাশ ভেসে গেছে এরকম ৮৮টি নদী এবং যেসব ব্রিজের ওপর থেকে লাশগুলো নদীতে ফেলে দেয়া হয়েছে এরকম ৬৫টি ব্রিজ সনাক্ত করা হয়েছে। তিনি বলেন, বধ্যভূমি থেকে আবিষ্কৃত কঙ্কাল গবেষণা করে দেখা গেছে, এদের ৩৩ শতাংশ গুলিতে এবং বাকিরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে অথবা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে।

সূত্র : (Click This Link)

আমাদের মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল বা যারা শহীদদের সংখ্যা নিমিষে কমিয়ে কখনো হাজারের কোটায় পর্যন্ত নামিয়ে আনছেন, তাদের কি উচিত নয় যে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া?
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×