কাজ করতে গিয়ে চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছিলো। হাজার চেষ্টা করেও কাজ করতে পারলাম না। আজ আম্মাকে খুব মনে পড়ছে, দেখতে ইচ্ছা করছে। আমাদের চার বোনের ভেতর আমি একটু বেশী মা ভক্ত, যদিও তাকে আমি কখনোই এটা বুঝতে দেইনা। আমি কখনো বলি না বা বুঝতে দেইনা তাকে কত ভালোবাসি, তাঁর জন্য কত চিন্তা করি। মাঝে মাঝে একটু রাগ করি, ঝগড়া করি। মা হয়তো ভাবে তাঁর কন্যা তাকে পছন্দই করে না। আসলে সত্যিটা তা নয়।আমি আম্মা কে না দেখে থাকতে পারতাম না।তাই আম্মা যখনি কোথাও বেড়াতে যেত আমি সবসময় বিরক্ত হতাম। দুইদিনের বেশী কোথাও গিয়ে থাকলে রাগ করতাম।কেন যেন আম্মা বাসায় না থাকলে আমার অশান্তি লাগতো। মনে হত আমার ছোট ছোট দরকারগুলো আম্মা ছাড়া কেউ বুঝবে না। আম্মা হয়তো জানে না আমি এখনো একা থাকতে ভয় পাই, অন্ধকারে ভয় পাই। আমার নতুন জীবনে আমি অনেক ভালো আর আনন্দে আছি। কিন্তু মাঝে মাঝে আম্মার কাছে যেতে খুব ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে। যখন এমন হয় তখন মন খারাপ হয়ে যায়। আমি জানি সময়ের সাথে সাথে খারাপ লাগাও কমে যাবে। দীর্ঘ ২৭ বছরের যে অভ্যাস তা বদলাতে একটু তো সময় লাগবেই। দীর্ঘ ২৭ বছর যাদের সাথে ছিলাম, যাদের দেখে দিন শুরু হত, শেষ হত তাদের ছেড়ে নতুন জায়গায় থাকতে কিছুদিন খারাপ লাগবে এটাই স্বাভাবিক। তারপরও বলবো নতুন জায়গায় আমার নতুন পরিবারের সবাই অনেক ভালো এবং তাঁরা আমাকে পূর্ণ সহযোগিতা করছে মানিয়ে নিতে। মাঝে মাঝে হয়তো তোমার কথা মনে হলে মন একটু বিষণ্ণ হয়ে যায়। মিস করছি অনেক তোমাকে। তোমার মেয়ে বড় হয়ে গেছে। এখন তুমি সাথে না থাকলে আর বিরক্ত হয় না। খারাপ লাগলেও তোমাকে বলে না। এখন তোমার মেয়ের নতুন দুনিয়া হয়েছে। ছোট্ট একটা সংসার হয়েছে। সেখানে অনেক আনন্দ আর হাসি আছে, আছে সুখের ছোঁয়া। আছে বন্ধুর মত জীবনসঙ্গী যে সর্বক্ষণ আমাকে আগলে রাখে। আছে বাবার মত শ্বশুর, বোনের মত ননদ আর মায়ের মত শাশুড়ি। শুধু তোমরা নেই আমার সাথে। সব কিছুর পরেও তোমার আর বাবার রাজকন্যা তোমাদের অনেক মিস করে। মিস করি ঘুমানোর আগে তোমার সাথে করা খুচরা আলাপ। সকাল বেলার হুড়োহুড়ি, বিকেল বেলার অভিমানময় কথা। বহুবছরের চিরচেনা মুখগুলো এখন ঘুম ভেঙে পাইনা।তারপরও আমি ভালো আছি আনন্দে আছি আমার জীবনসঙ্গী কে নিয়ে। দোয়া করো যেন তাঁর সাথে সবসসময় সুখে শান্তিতে থাকতে পারি। হাসি আর আনন্দে যেন ভরে থাকে আমার সংসার।
টুকরো অনুভূতি- ২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৩৬টি মন্তব্য ৩৩টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।