somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোরাবালি

১৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধ-জাগা ঘুমে তলিয়ে আছে রাখাল। জানলা দিয়ে বৃষ্ট্রি উষ্মা ভেঙ্গে ভেঙ্গে ঘরময় ছড়িয়ে যাচ্ছে। ক্রিয়েটিভের মৃদু শব্দের From East to West মূর্ছনায় পুরো ঘর হিমায়িত। দু'হাতের ভাঁজে পাঠ্য বই। তার উপর মাথা। বাতাসে Assignment এর পাতাগুলো ছড়িয়ে গেছে।

কাছাকাছি স্বশব্দে বাজ পড়েলো। মহিলা কণ্ঠ কাকে বকে জানলা বন্ধ করতে বলছে। নিচের রাস্তা থেকে ভেসে আসছে টোকাইদের আনন্দ উল্লাস। পাশের বাড়ির ছাদে কারা দলবেঁধে কানামাছি খেলছে। ওদের খিলখিল হাসি ঘুমে তলিয়ে যাবার মাত্রা আরও বাড়িয়ে দেয়। ভেতর থেকে কৌতহলী কেউ ফিসফিসিয়ে বলে ওঠে- "বেকুব; চোখ মেলে চেয়ে দেখ! পৃথিবীটা আজও রঙিন...!" কিন্তু মনের একদম ভেতর থেকে সায় পাওয়া যায় না। রাখালী মন প্রতিবাদ করে বলে, 'রঙিন? সেতো কেবল মধ্যরাতের জন্য'।

গাছের পাতা ছুঁয়ে গড়িয়ে যাওয়া জলের শব্দ রাখালকে লোভী করে তুলে। টিপটিপ করে ফেটে যাওয়া বুদবুদ ত্যাগী হতে বারন করে। ঘুম, তবু ভাঙ্গে না। একদম শেষ সময়ে ঘ্রানটা নাকে আসে। সে লম্বা একটা শ্বাস তুলে মাথা উঁচু করে। চোখ খুলে নতুন রঙের পৃথিবীটাকে দেখে। প্রলোভন? জানে। তারপরও, দরজা খুলে নিজেকে ভাসিয়ে দেয় সে। শীতল হওয়া দরকার তার; হিম শীতল। বৃষ্টির ঝাপসা রুপোলী স্যাঁতসঁ্যাতে আয়োজনে নিজেকে বিলিয়ে দেয়ার প্রলোভন সে উপেক্ষা করতে পারেনা। সে কিছুক্ষন বসে থাকে; বসে বসে একমনে বুদবুদ দেখে। ক্রিয়েটিভ ফেটে ভেসে আসা "পথ চেয়ে যে, কেটে গেল..." তাকে রঙিন পৃথিবী বরন করার সাহস জোগায়। সে হাত-পা ছেড়ে চিৎ হয়ে শুয়ে পড়ে। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নেমে আসে। চোখ, মুখ, শরীর গলিয়ে বৃষ্টিকণা ভেতরে প্রবেশ করতে থাকে। গভীর থেকে গভীরে। অবিরাম। আবেগে চোখ বন্ধ হয়ে আসে তার। বৃষ্ট্রি ঘ্রানের মাত্রারিক্ত সুভাসে সে ঝাপসা-রুপোলী-সঁ্যাতস্যাঁতে পৃথিবীতে তলিয়ে যেতে থাকে...!

অ-নে-ক দূর থেকে মৃদু কাঁপাকাঁপা কণ্ঠ ভেসে আসে- 'র-ঙি-ন পৃথিবী? সেতো কেবল মধ্যরাতের জন্য। যা দেখছিস তা চোরাবালি; তলিয়ে যাবি। তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে...'


*** রাখাল ফিরে এসেছে। কারন সে শকুন নয়। সে সাধারণ স্বপ্ন দেখা এক ঘাস ফড়িং।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:০৯
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×