somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরতলী/গ্রামের কিশোর এবং বৃদ্ধদের জন্য চমৎকার বাহন ইলেক্ট্রিক বাইক

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোটরসাইকেল অনেকেরই প্রিয়। অনেকে আবার একে মরনসাইকেলও বলে :(। আমিও এক্সিডেন্ট করে ক্লাভিকল ভেঙ্গেছি, তবুও বাইকের নেশা যায়নি :(

বাহন হিসেবে মোটর সাইকেলের নিরাপত্তা কম, রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, শীতে কাপতে হয়, তবুও মোটরসাইকেল প্রিয়। অন্যের কেন হয় জানিনা আমার কাছে দুটি কারন আছে।
১. গতি
২. স্বাধিনতা

আপনি যে বাহনেই চড়েন, মোটরসাইকেলের মতো গতির অনুভবটা আর কোথাও পাবেন না। ফেরারীতে ৩০০কিমি স্পীডে চালানো যা মোটরসাইকেলে ৩০কিমি স্পীডে চালালেও তার থেকে বেশি মজা :)। অন্যের ক্ষতি না করে, সামর্থের মধ্যে থেকে গতি ।উপভোগ করার জন্য চমতকার বাহন হলো মোটরসাইকেল।

হাইওয়ে, শহরতলী, গ্রামের মেঠোপথ অথবা রিক্সার পাশে চলতে মোটরসাইকেলের জুড়ি নেই। নিজের স্বাধিনমতো চলতে এ বাহন সত্যিই ঈর্ষনীয়।

যারা এখনও তরুন বয়সে আসেন নাই, অথবা কিছুটা বৃদ্ধ বয়সে চলে গেছেন, অথবা যারা নিয়ন্ত্রনের মধ্যে থেকে মোটরসাইকেল চালাতে চান তাদের জন্য ইলেকট্রিক বাইক হতে পারে চমৎকার সমাধান।

ইলেক্ট্রিক বাইক মুলত ব্যাটারি দিয়ে চালিত বাহন। আকৃতি মোটর বাইকের মতো। চমৎকার সব ডিজাইনে পাওয়া যায়। আসুন এর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করি-

ইলেক্ট্রিক বাইকের সুবিধা:
১. তেল লাগেনা, তাই অনেকটাই পরিবেশ বান্ধব
২. গাড়ির দাম কম
৩. চার্জ খরচ কম
৪. রক্ষনাবেক্ষন খরচ কম
৫. মোটরবাইকের মতোই সুবিধা পাওয়া যায়
৬. (জানামতে) লাইসেন্স করতে হয়না

ইলেক্ট্রিক বাইকের অসুবিধা:
১. প্রায় পুরো বডি প্লাস্টিক দিয়ে তৈরী
২. ২ বছর পর পর ব্যাটারী বদলানোর একটা খরচ রয়েছে(১২০০০-১৬০০০)
৩. এক চার্জে সর্বোচ্চ ৮০ কিমি পথ পাড়ি দিতে পারে । দূরে কোথাও যাওয়া নিরাপদ নয়।
৪. রাস্তায় চার্জ শেষ হয়ে গেলে বিপদ
৫. ফুল চার্জ হতে ৫-৬ ঘন্টা সময় লাগে
৬. সর্বোচ্চ গতি সীমা ৪০-৬০কিমি/ঘন্টা

এটি শতভাগ নিশ্চিত যে একটি মোটর সাইকেল সর্বনিম্ন ১০ বছর নিশ্চিন্তে চালানো যায় সেখানে ইলেক্ট্রিক বাইক ৩-৪ বছরের বেশি টেকার কথা নয়। তবে যত্ন করলে সব জিনিসই অনেকদিন টেকে।

বাংলাদেশে অনেকই ইলেক্ট্রিক বাইক আমদানি করছে। তাদের মধ্যে গ্রীন টাইগার অন্যতম ব্রান্ড। আরো যারা রয়েছে তাদের ইনফো আমি এখনও জানতে পারিনি, পেলে জানাবো।

আগ্রহীরা ইলক্টিক বাইক সম্পর্কে জানতে ঢু মারতে পারেন -http://www.motorcyclevalley.com/?s=3&brand=22
৮টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×