somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাড়ি আমার বাড়ি নয়

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিনের দুপুরটা ছিল ভীষণ হলদে। মে মাসের দুপুর, নিষ্ঠুর ভাবে পুড়ছিল সব। বিকেলের দিকে একটু বাতাস ছাড়ল তবে সেও কি গরম! যেন এক হাড়ি গরম ভাতের ভাপ। সেই ভাপের দিনে একটা জলের ফোঁটার মত টলছিলাম আমি, কচু পাতায় জল যেমন টলে। কোন এক অভিমানে চোখের কোটর দুটো ভরে জলের ডোবা হচ্ছিল, সে লুকোতে স্নানঘরে ঢুকলাম। চোখ মুছেই বেরিয়েছি তবুও শ্বশুর কিছু বুঝলেন। বর্ষা নেমে গেলেও তার পলি দেখে লোকে যেমন পরিমাণটা বোঝে। বললেন, মা তুমি একদম কাঁদবে না। নিজের বাড়িতে কেউ কাঁদে না। এটাই তো তোমার বাড়ি। চোখের জল লুকোতে আমি দেয়ালের দিকে তাকালাম। এদের দেয়ালের রঙটি একেবারেই আধুনিক নয়। সোফাগুলোও বেশ পুরনো। তবে কবে কিনেছে এরা, কবে রঙ লাগিয়েছে এই দেয়ালে! সেদিন কি মিস্ত্রীদের কোন ফ্রিজে রাখা মিষ্টি দেওয়া হয়েছিল। মা যেমন দিত, ঘরে থাকলেই দিত। সেসব গল্পের কিছুই তো আমি জানি না। তবুও এরা বলছে এটাই নাকি আমার বাড়ি। এ বাড়ীর কিছু ইতিহাস অবশ্য আমি জানি। স্বামী বলেছিল ওর স্কুলে পড়ার সময় তৈরি হয়েছিল বাড়িটা কিন্তু এটুকু জানলেই কি ওটা আমার বাড়ী হয়ে যায়!
এ বাড়ীর কোথায় কি থাকে সেটিও আমি জানি না, যখন ইচ্ছে ফ্রিজ খুলে খেতে পারি না। একটা গাদা নেবার পর আরেকটা পেটির কথা বলতে পারি না। ভাত এক চামুচ বেশি খেতে ইচ্ছে করলেও একদলা খিদে নিয়ে ঊঠে পড়ি। তবুও এটাই আমার বাড়ি! স্বামীও তাই বলেছে। নিজেরই যদি বাড়ি তবে সংকোচরা কেন এত শিল নোড়ার মত পিষে মারে আমায়। আমার স্বামীর তো এরকম সংকোচ হয় না এ বাড়িতে। সে তো তার ইচ্ছে মতই খায়, মেন্যু ঠিক করে, চারপদ হলে পাঁচপদের বায়না করে। সে বায়নার খাবার আমার পাতেও যে পড়ে না তা নয়। তবে যতটুকু তুলে দিতে চায় ঠিক যেন ততটুকুই। অনেকবার তো নিতে ইচ্ছে করলেও না বলি। কারন আমি জানি এ বাড়িতে ইচ্ছে করলেই হ্যাঁ বলা যায় না। অথচ আমারও তো একটা বাড়ি ছিল যেখানে ইচ্ছের কথা বলতে পারতাম, একশো একটা বায়না ধরতে পারতাম। দশটা পর্যন্ত ঠ্যাং উল্টে ঘুমাতে পারতাম, মা ডাকতে এলে অহেতুক বিরক্তের জন্য রাগতে পারতাম। কিন্তু এ বাড়িতে তো কখনও রাগি না আমি, বরং ভাবি কেউ যেন আবার রেগে না যায়।
খুব সকালে শাশুড়ি ওঠার আগে এক চোখ ঘুম নিয়ে উঠি। শাশুড়ি আমায় কিছুই করতে দেন না, শুধু দাড়িয়ে থেকে দেখে শিখতে বলেন। রুটি বেলা শিখলে একদিনেই শেখা হয়ে যায়। তবু সে শিখতে রোজ আগুনের পাশে দাঁড়িয়ে থাকি আমি। শাশুড়ির গায়েও একটা মা মা গন্ধ আছে। তবুও কিছুতেই সে মায়ের খুব কাছে ঘেঁষতে পারি না আমি। আমার সবসময় মনে হয় আমি যেন এক ইন্টার্ভিউ দিতে এসেছি, যেখানে আমার প্রতিটি কার্যক্রম সবাই পর্যবেক্ষণ করছে। কোন ভুল পেলেই ইন্টার্ভিউ বোর্ডের কর্তারা নাখোশ হতে পারে, পরীক্ষায় নম্বর কমে যেতে পারে। আমার শ্বশুর শাশুড়ি তো খুব ভাল। এরা তো আমাকে কোনোদিন বকেনি, মারেনি। তবুও কেন এমন মনে হয় আমার! শাশুড়িকে আমি খুব ভালবাসিও। সেও তো ভালবাসে আমাকে। কোথাও যাবার আগে শাড়ীর কুঁচি ধরে দেয়, কপালের টিপ মাঝখানে বসিয়ে দেয়, লিপিস্টিকের রং বলে দেয়, কোন শাড়ীটা আজ পরব সেই বলে দেয়। আর কেঊ আসলে কত বানিয়ে বানিয়ে প্রশংসা করে, খুব ভালো বউ হয়েছে আমাদের, আমার অনুমতি ছাড়া কিছুই করে না, এক চুলও নড়ে না। সবাই খুব সন্তুষ্ট হয় শাশুড়ির কথায়। আর আমি বুঝি ইচ্ছের বলিরা তাহলে সার্থক। মায়ের বাড়িতে তো কোন ইচ্ছে বলি দেইনি আমি। বরং রোজ কি সব আজগুবি ইচ্ছে হত আমার।
ফিরিনিতে মায়ের বাড়ি যাই। রোজকার মত শ্বাস নেই। তবে মনে হয় এ শ্বাস যেন অনেকটা দম বন্ধের পর নিয়েছি। প্রথমেই গিয়ে মায়ের ঘরে শুয়ে পড়ি। আমার জিনিষ কেন এলোমেলো বলে রাগ করি, ভাই-বোনের উপর খবরদারি করি, অনিয়মের জন্য বাবাকে বকি। অনেকদিন পর একটা ক্ষমতা হাতে পাই যেন। রান্নার মেন্যু ঠিক করি। কষা মাংস আমার জন্য আলাদা তুলে রাখতে বলি। ঘোমটা ফেলে স্কার্ট পরে বাবার সামনে ঘুরি। ব্যাল্কনিতে দাড়িয়ে ছেলেদের খেলা দেখি। কার্নিশে পা ঝুলিয়ে মীমদের জাম গাছের জাম পাড়ি। যেমন ইচ্ছে তেমন থাকতে পারি আমি আমার এ বাড়িতে। ইচ্ছেমত টিভি চ্যানেল বদলাতে পারি। বিছানার চাদরের রং অন্ধকার বলে মাকে মতামত দিতে পারি। বাবা-মা সব যে মানে তা নয়, তবুও আমার মতামতের ভারি এ মূল্য বাড়ীতে, ভীষণ স্বাধীনতা এ বাড়ীতে। ইচ্ছের ঘুড়ির সুতো এ বাড়ীতেও যে ছেড়ে না তা নয়, তবে সে ভীষণ কম। ছিঁড়লেও আর একটার বায়না দেওয়া যায় এ বাড়িতে। আমি বুঝি, নিয়ম না মানার জন্য খেয়াল খুশীর জন্য এ বাড়িটা আর নিয়ম মানার জন্য ঐ বাড়িটা।
ও বাড়ীতে কেঊ আমাকে শিকল পরায়নি, কেঊ অমর্যাদা করেনি তবুও কি ভীষণ পরাধীন অনুভব করি ও বাড়ীতে। আমাদের বাড়িটাকে এখন একটা ভীষণ মুক্ত আকাশ মনে হয় আমার, আর সবাই যেটিকে এখন আমার নিজের বাড়ি বলছে সেখানে মনে হয় নজরবন্দী। আমার খুব ইচ্ছে করে আমার মুক্ত আকাশ বাড়িটায় থাকতে। কত শৈশব, কৈশোর মেখে আছে এ বাড়িতে। এ বাড়িটাই আমার বাড়ি। আমাদের শহরে অনেক উঁচু বাড়ি আছে, তবুও যেন শহরে নামলেই আমি ঐ একটি বাড়ীই দেখি।
যাবার সময় সব গুছিয়ে নিচ্ছিলাম। মা বলল, বাড়ির কাপড়ের সাথে তোর কাপড় মেশাসনি তো? শেষে আবার খুঁজে পাবিনে। মায়ের কথায় কিছুটা বোধোদয় হয় আমার। মা বলল, আমার কাপড় বাড়ির কাপড় নয়। তাহলে বাড়িটি, সেটিও তো আর আমার নয়। তাহলে কোনটি আমার বাড়ি! যে বাড়িতে খেয়ালের এত বিসর্জন, যে বাড়ীতে নজরবন্দী থাকি সেটিই কি আমার বাড়ি!!!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×