বহুবার বহুরুপে দেখেছি তোমায়;
অথচ সেই এখন একবারই চোখ বন্ধে তোমাকে পাই
পাই তোমার অস্তিত্ব
দূরে আছ জন্যে নয়;
কাছে থাকলেও ঢের বেশি হয় স্বীকার করছি!
কাছে থাকলে রুপান্তরিত হই- এক নতুন তুমি নামক আমিতে!
হারিয়ে খোঁজা নয়;
ঠিক হারাবার জন্য নিজেকে খুজি,
খুজি আমার অস্তিত্ব
বেগ পেতে হয়না একটুও- ঝাকুনিত ফিরে পাই আমার অস্তিত্ব
সত্যি ই অস্তিত্ব যা কিনা তোমার অভাববোধ দূর করে
দূর করে দূরে থেকেও কাছে পাওয়ার অস্তিত্ব
হ্যাঁ! অস্তিত্ব, বিশেষ কিছুতে নয়; বিশেষ দিনে নয়
পাই প্রতিটি বস্তুতে প্রতিটি ক্ষণে
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




