আজ কোথাও শান্তির পায়রাগুলো
পতপত উড়তে পারেনা
মারমুখী ধ্বংস, বন্দুকের গুলি, ককটেলের তান্ডবে
মানুষ কেন যেন বাঁচতে পারেনা ---
আজ কোথাও বেদনাবিমূঢ় জনতা
কান্না মুছে আশার বাণী শুনবে বলে তাকিয়ে নেই,
নির্বাচন, জনসমর্থন, সহযোগিতা
এসবই যেন ফাঁকা বুলি আজ ভেবে নেই।।
স্বাধীনতা এনেছিলাম বলে আমরা কি
এমন দিনগুলো দেখবো বলে ভেবেছি কখনো?
জনতা বাঁচতে চায় বলে,
মানুষের মতো থাকতে চায় বলে
তাদের জন্য রাজনীতির এ এক অমোঘ শাস্তি যেনো!
আজ চৈত্রের দাবদাহ এসে গেছে দ্বারপ্রান্তে,
আজ মহারিক্তের কান্না পাহাড়সম হলো অন্তে,
আজ মানুষের আকুতি দেখার যেন কেউ নেই,
আজ সহমর্মিতা দেখানোর জন্য কেউ নেই।
আজ শুধু প্রাণান্ত চোখে
আপামর জনমানুষ সেদিনের অপেক্ষায়---
যবে আসবে হয়তো কোন বহু আকাঙ্খিত মুক্তির দূত।
যুদ্ধ নয়, দেশ গড়ো,
বলবে হাত ধরে এই শান্তিকামী মানুষ লক্ষ কোটি অযূত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




