আজ চৈত্রের দাবদাহ এসে গেছে দ্বারপ্রান্তে,
আজ মহারিক্তের কান্না পাহাড়সম হলো অন্তে,
আজ মানুষের আকুতি দেখার যেন কেউ নেই,
আজ সহমর্মিতা দেখানোর জন্য কেউ নেই।
আজ শুধু প্রাণান্ত চোখে আপামর জনমানুষ সেদিনের
অপেক্ষায়---যবে আসবে হয়তো কোন বহু আকাঙ্খিত মুক্তির দূত।
যুদ্ধ নয়, দেশ গড়ো, বলবে হাত ধরে এই
শান্তিকামী মানুষ লক্ষ কোটি অযূত।।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




