'হেড়ে বাত নাই, হিন্দাত কাপ নাই, অসুদ খামু কন্তুন? হারা বোছর অসুক্যা শরীল লই কোন কাম কাজ কইত্যাম হারি না, হোলা মাইয়া লই হাতজনের সংসারে হারা বোছর অভাব অনটন লাগি রইছে, আশ পাশে কোন ডাক্তর কবিরাজ তো নাই, পকেটে টেয় নাই যে দুগা টেয়ার ট্যাবলেট কিনি খামু' (পেটে ভাই নাই, পরনে কাপড় নাই, ঔধষ খাবো কোথা থেকে, সারা বছর অসুস্থ শরীর নিয়ে কোন কাজ কর্ম করতে পারি না, ছেলে মেয়ে নিয়ে সাত জনের সংসারে সারা বছর অভাব অনটন লেগে রয়েছে, আশেপাশে কোন ডাক্তার কবিরাজ তো নাই, পকেটে টাকাও নাই যে দুই টাকার ট্যাবলেট কিনে খাবো) কথা গুলো অশ্রুসজল নয়নে অবলিলায় বলছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চরএলাহীর নদী উপকূলীয় চরলেংটা গ্রামের দরিদ্র বাসিন্দা পঞ্চাশোর্ধ কৃষক মোহাম্মদ আলী।
শুধু মোহাম্মদ আলী নয়, তার মতো নদী উপকূলের ওই চরের শত শত পরিবারের হাজার হাজার লোক দুষিত পানি আর অস্বাস্থকর খাবার খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে থাকে। কিন্তু তাদের চিকিৎসার কোন ব্যাবস্থা না থাকায় অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়। এ এলাকার বেশির ভাগ লোকই ডায়রিয়া আমাশায় ভুগে। তাদের চিকিৎসা বলতে মুদি দোকান থেকে রোগ না বুঝেই ঔষধ কিনে খাওয়া।
মোহাম্মদ আলী আরও জানান, তাদের গ্রামের আহম্মদ উল্যাহ নামের এক কৃষকের মুখের বরণ থেকে ঘা হয়ে এখন তার মুখের এক পাশ পঁচে গেছে। কিন্তু টাকার অভাবে বিনা চিকিৎসায় সে মৃত্যুর প্রহর গুনছে। মোহাম্মদ আলীকে নিয়ে আহম্মদ উল্যাহর বেডির পাশের ছোট্ট কুড়ে ঘরে গিয়ে দেখা গেলে করুণ চিত্র। অসুস্থ্য আহম্মদ উল্যার মুখে ঘা থেকে ক্যান্সারে রূপ নিয়ে এখন পুরো জিহ্বা দেখা যাচ্ছে উপর দিয়ে। কিছু খেতে গেলে তা পড়ে যায়। বিনা চিকিৎসায় তার দিন কাটছে অনাহারে অর্ধাহারে।
এলাকাবাসীরা জানায়, চরলেংটা ও তার আশপাশের কোন গ্রামেই সরকারি কোন স্বাস্থ্য কেন্দ্র নেই। সেখানে কোন স্বাস্থ্যকর্মীও যায় না। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই এলাকার দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এতো দুরে কেউ সরকারি চিকিৎসা নিতে আসে না। তাছাড় চরএলাহী বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেও পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে গ্রামের অদক্ষ ঔষধ দোকানদার এবং মুদি দোকানে বিক্রি করা ঔষধই তাদের চিকিৎসার একমাত্র ভরসা।
খোজ নিয়ে জানা গেছে, চরএলাহী বাজারে একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য বিভাগের দুইজন চিকিৎসা সহকারী থাকলেও তারা নিয়মিত বসেন না। এখানে টাকা ছাড়া কেউ চিকিৎসা সেবা পায় না। এছাড়া বিশাল চর এলাকায় সাধারণ রোগীদের জন্য আর কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায় অসহায় গরীব লোকজন নুন্যতম স্বাস্থ্য সেবাও পায় না। স্বাস্থ্যকর্মী বা পরিববার পরিবকল্পনা বিভাগের কোন কর্মী কখনো ওই সব চরে গিয়ে মানুষের স্বাস্থ্য সেবার সম্পর্কে খোজ খবরও নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, দুর্গম চরে স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা না হলে সেখানকার লোকজন প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে নিমর্জিত হবে। বর্তমানে জরুরী প্রয়োজনে সেখানে সপ্তাহে এক-দুইদিন গাড়িতে করে মোবাইল ডাক্তারের টিম পাঠানোর দাবি জানিয়েছে অনেকে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোসলেহ উদ্দিন চরলেংটাসহ আশপাশের গ্রামে কোন স্বাস্থ্য কেন্দ্র নাই স্বীকার করে বলেন, চরএলাহী ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য কেন্দ্রে পরিবাব পরিকল্পনা বিভাগের দ্বন্দ্বের কারণে সেখানে নিযুক্ত চিকিৎসা সহকারী অফিস করতে পারছেন না। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করছেন বলে জানান। তিনি বলেন, কোটা অনুযায়ী চরএলাহীতে সরকারি ঔষধ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় এবং চরাঞ্চলে আরও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নোয়াখালী ওয়েব- Click This Link
চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত ক্ষুব্ধ কৃষকের প্রশ্ন- 'হেড়ে বাত নাই, হিন্দাত কাপ নাই, অসুদ খামু কন্তুন'?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।