somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরইঞ্জিমানে বিএনপি কর্মী নবীউল্যাহ হত্যা মামলায় জয়নাল হাজারীর ৫৪ ক্যাডার বেকসুর খালাস

২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং ফেনীর সোনাগাজীর বর্ডারের চরইঞ্জিমান এলাকার ছোট ফেনী নদীতে ২০০১ সালের চাঞ্চল্যকর গণহত্যার ঘটনায় চারটি মামলার মধ্যে বিএনপি কর্মী নবী উল্যাহ হত্যা মামলায় ৫৪ আসামির সবাইকে মঙ্গলবার বেকসুর খালাস দিয়েছে চট্টগ্রামের দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক শফিকুল করিম। এরমধ্যে হাজারীর ষ্টিয়ারিং কমিটির সদস্য হিসাবে পরিচিত সরকারি মুজিব কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিন উল্যাহ চৌধুরী ও পলান উদ্দিন নাড়ুও রয়েছে।
জানাগেছে, ২০০১ সালের ১২ আগষ্ট কোম্পানীগঞ্জের বসুরহাটের বেগম খালেদা জিয়ার জনসভা থেকে ফেরার পথে চরইঞ্জিমান গ্রামে হাজারী বাহিনীর ক্যাডারদের ব্রাশ ফায়ারে ৮জন বিএনপি নেতাকর্মী খুন হয়। এরাহচ্ছে, নবী উল্যাহ (৪৫), শাহ আলম (২৪), ফারুক (৩০), ভুলুমিয়া (৩৫), নুরনবী (৩৮), তোতা মিয়া (২৫), নুরুল আলম (৩২) ও বামনীর আলমগীর (৪০)। এ ঘটনায় তখন মোট চারটি মামলা দায়ের করা হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী নবী উল্যাহ হত্যা মামলায় ওবায়দুল হক বাদি হয়ে ১১৬ জনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন (জিআর-১০৮/০১)। মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর আলম ৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে ২০০৫ সালের ৩০ জুলাই এ মামলাটিসহ (নং-১৮/০৫) চারটি মামলাই চাঞ্চল্যকর হিসাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরীত হয়।
মামলায় দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিচারক শফিকুল করিম ৫৪জন আসামিকে বেকসুর খালাস দেন। মামলা অপর দুই আসামি ওবায়দুলহক মেম্বার ও আবদুল মালেক মাঝি মামলা চলাকালীন সময়ে মারা গেছে। আসামি পক্ষের মামলা পরিচালনা করেন, এ্যাডভোকেট মশিউর রহমান ভুইয়া ও বাবু ভোলন। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি এ্যাডভোকেট মোঃ আইয়ুব খান।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×