কোম্পানীগঞ্জে ডাকাতের কোপে বৃদ্ধা জখম
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামলারপুল সংলগ্ন প্রবাসী সাহাব উদ্দিনের (হক্কুইন্যা গো) নতুন বাড়িতে বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রাত আড়াইটার দিকে ১০-১২ জনের ডাকাতদল সিঁদ কেটে ঘরে ঢুকে সাহাব উদ্দিনের স্ত্রী ও মাকে জিম্মি করে মালামাল লুটের চেষ্টা করে।
এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর মা মনোয়ারা বেগমকে (৫৫) কুপিয়ে মারাত্মক জখম করেছে ডাকাতদল। তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়েছে। ডাকাতরা তাদের বাড়ি থেকে কি পরিমান মালামাল লুট করেছে ঘরের লোকজন অজ্ঞান থাকায় তা জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করে নোয়াখালী ওয়েবকে বলেন, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে চুরি-ডাকাতি-ছিনতাই আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকার লোকজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
নোয়াখালী ওয়েব -
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন