বলিউড হার্টথ্রব ঐশ্বরিয়া রাই বচ্চন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তার আশঙ্কা করছেন। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়– রাজ্যের উটিতে শুটিং করার সময় ৩৫ বছর বয়সী এ সাবেক মিস ওয়ার্ল্ড অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ইনফেকশন এবং তার শরীরে ফ্লুর লক্ষণ দেখা দিয়েছে।
ঐশ্বরিয়ার অসুস্থতার খবর পেয়ে সিঙ্গাপুরে অবস্থানরত তার শ্বশুর বিশিষ্ট অভিনেতা অমিতাভ বচ্চন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি তার ব্লগে লিখেছেন, ঐশ্বরিয়া অসুস্থ হয়ে পড়েছে। তার বুকে ইনফেকশন হয়েছে এবং ফ্লুর লক্ষণ ধরা পড়েছে। রোববার তার প্রচন্ড জ্বর ছিল, তবে এখন জ্বর নেই। ব্লগে তিনি আরো লিখেছেন, তার অসুস্থতার খবরে আমরা খুবই উদ্বিগ্ন। জানি, ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা বিবাহিত এবং যথেষ্টই দায়িত্ব জ্ঞানসম্পন্ন। তারপরও ছেলেমেয়েরা অসুস্থ হলে টেনশন তো হবেই। ঐশ্বরিয়ার অসুস্থতার খবর পেয়ে ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চন সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে মুম্বাইয়ে উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন অমিতাভ।
উটিতে পরিচালক মনি রতœমের ‘রাবণ’ ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ঐশ্বরিয়া। ছবিতে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চনও অভিনয় করছেন।
সূত্র:
যায়যায়দিন- Click This Link
নোয়াখালী ওয়েব- Click This Link
আলোচিত ব্লগ
শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"
মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন
দায়ী কে?

সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৪

পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন
টারজান ভিসা

সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়
তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।