অবাধ তথ্য প্রযুক্তি সেবাদানের আশ্বাস নিয়ে নোয়াখালীর ভিআইপি উপজেলা কোম্পানীগঞ্জে গড়ে ওঠা একমাত্র গ্রামীণফোন সিআইসি সেন্টারটি এখন একটি পূর্ণাঙ্গ মুদি দোকানে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য প্রযুক্তি প্রান্তের মানুষের দোর গোড়ায় পৌছে দেয়ার কথা বলে গ্রামীণফোন স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে চালু করে জিপি সিআইসি। যার মাধ্যমে ইন্টারনেটের সকল তথ্য পাওয়া যাবে বলে ঘোষণা দেয়। কিন্তু চটকদার বিজ্ঞাপন দিয়ে গড়ে ওঠা জিপি সিআইসি সেন্টারটি অল্পদিনের মধ্যে আর্থিক ক্ষতির মুখে পড়ে বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় এক সিআইসি উদ্যোক্তা জানান, গ্রামীণফোন গ্রামীণ জনপদের লোকজনকে তথ্য দেয়ার কথা বলে গলাকাটা বিল আদায় করে। তাছাড়া কথা মতো ইন্টারনেট সংযোগও থাকে না। যার ফলে লোকজন কোন সুবিধা না পাওয়ায় এ সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ মার্কেটে গড়ে ওঠা একমাত্র গ্রামীণফোন সিআইসি সেন্টারে গিয়ে দেখা গেছে সেখানে সাইনবোর্ড থাকলেও ভিতরে মুদির দোকান। দোকানী জানান, আগে এটি সিআইসি সেন্টার থাকলেও সেটি তার কাছে বিক্রি করে আগের উদ্যোক্ত ভাগ্যের অন্বেষণে বিদেশে চলে গেছে। এখন তিনি সেখানে মুদি দোকানের ব্যবসা করছেন।
গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই জানান, গ্রামীণফোন যেভাবে বিল আদায় করে কিন্তু সেই ভাবে নেটের গতি পাওয়া যায় না। এ ব্যাপারে অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে তারা উল্লেখ করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য বুধবার দুপুরে গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করা হলে কাস্টমার ম্যানেজার ইমরান সংশ্লিষ্ট দপ্তরে লাইনটি ফরওয়ার্ড দিলেও সেখানে কেউ রিসিভ করেনি।
কোম্পানীগঞ্জের গ্রামীণফোন সিআইসি এখন মুদি দোকান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"
মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন
দায়ী কে?

সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৪

পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন
টারজান ভিসা

সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়
তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।