somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউ ইর্য়কে সাংবাদিকদের সাথে মতবনিমিয় সভায় ওলামায়ে কেরাম রাসুল (সাঃ) কে অবমাননা ও সহযোগিতাকারী উভয়ে নাস্তিক-মুরতাদ

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আলেমরা বলেন, শাহাবাগে গণজাগরণের নামে ইসলাম ও রাসুল (সাঃ) কে অবমাননাকারীরা নাস্তিক ও মুরতাদ। তাদের সহযোগিতা ও সমর্থন করাও সমান অপরাধে অপরাধী। মহানবী (সাঃ) কে অবমাননাকারী মুরতাদদের বিচার করতে হবে।
গণমাধ্যমকে ধর্মের মর্যাদা রক্ষায় আরো জোরালো ভূমিকার আহবান জানিয়ে আলেমরা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু গণমাধ্যমের অসাবধানতাবশত ইসলাম বিদ্বেষী, জাতি বিধ্বংসী ভূমিকায় উলামা ও ইমামবৃন্দ খুবই মর্মাহত, দেশবাসী চরম ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে গণমাধ্যমের আরো দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন। স্বাধীনতার সুদীর্ঘ কয়েক যুগ পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ তত্ত্ব অবান্তর। এখন স্বাধীনতা আমাদের সকলের। আমরা সবাই স্বাধীনতার অতন্দ্র প্রহরী। ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে পালন করবে নিজ নিজ ধর্মকর্ম। সকলের থাকবে সমান মানবাধিকার। কেউ করবে না কারোর বিরুদ্ধে বিষোদগার।
সোমবার ১১ মার্চ নিউ ইয়র্কের এস্টোরিয়ার শাহজালাল মসজিদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইমাম ও উলামারা লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বায়তুল জান্নাহ মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা মহিব্বুর রহমান। সভায় মদীনা মসজিদের ইমাম আবু সুফিয়ানের পরিচালনায় লিখিত বক্তব্য পড়েন মুফতি আব্দুল মালেক।বিভিন্ন দাবী তুলে ধরেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মুফতি ইসমাঈল, কর্মসূচি পেশ করেন আসসাফা মসজিকের খতিব মাওলানা রফিক আহমেদ, সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করেন আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন, আস সাফা মসজিদের সেত্রেুটারী মুফতি লুৎফর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল আযহারী। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করেন মাওলানা আব্দুর রহমান । এছাড়াও মতবিনিময় সভায় নিউ ইয়র্কের ৫০ টি মসজিদের ইমামসহ ৩ শতাধিক আলেম ওলামা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য মাওলানা আব্দুল মালেক বলেন, হীন রাজনৈতিক স্বার্থে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে দলীয়করণ করে বলি দেয়া হচ্ছে। অত্যন্ত কুৎসিতভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ব্যবহার করা হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই যে, স্বাধীনতা পাগল সমগ্র বাংলাদেশের জনগণ আজ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত।
তারা বলেন, সংখ্যালঘুদেরকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করার জন্য তাদের উপর নির্যাতন চালিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চক্রান্ত চলছে। মাদ্রাসাগুলোকে জঙ্গী প্রজনন কেন্দ্র অ্যাখ্যা দিয়ে জাতির সত্য ও ন্যায়ের দিশারী সম্মানিত অংশ, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত আলেম ইমামদেরকে একেবারে ভিত্তিহীন কাল্পনিক জঙ্গী সন্ত্রাসী বলে অত্যাচার নির্যাতন চালিয়ে জাতিকে ধর্মহীন করার ষড়যন্ত্র আর বরদাশত করা হবে না।
তারা অভিযোগ করেন, নাস্তিক মুরতাদদেরকে ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, গুটিয়েক নাস্তিককে ইসলাম ও আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা ফায়েক উদ্দিন বলেন, আমরাও যুদ্ধাপরাধের সঠিক বিচার চাই। তবে যুদ্ধাপরাধের বিচারের নামে অন্যায়ভাবে ইসলাম ও আলেম বিরুদ্ধে কোন অন্যায় আচরণ আমরা সমর্থন করিনা।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যায় নির্দেশ দাতা হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের বিচার করতে হবে।
মতবিনিময় সভায় ইমামরা “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুন:স্থাপন এবং কোরআন ও সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করাসহ মোট ১২ টি দাবী পেশ করেন। এছাড়াও তারা হেফাজতে ইসলাম, বাংলাদেশ দারুল উলুম, হাটহাজারী, চট্টগ্রাম থেকে প্রচারিত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর সরকার ও দেশবাসীর প্রতি খোলা চিঠি ও ১৫ দফা দাবীর সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ। এই আন্দোলনে নিরাপরাধ শহীদ পরিবারদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই গণহত্যা, গণগ্রেফতার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তাওহীদি জনতার মুক্তি দাবী করছি।
কর্মসূচী: আগামী ২১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশের শান্তির লক্ষ্যে মানবাধিকার ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার দাবীতে বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণের জন্য জাতিসংঘের সামনে অবস্থান। ৩১ মার্চ রোববার ম্যানহাটনের মদীনা মসজিদে শানে রেসালাত মহাসম্মেলন ও লাগাতার কর্মসূচী ঘোষণা করা হবে মতবিনিময় সভায় জানান।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×