র্: জাতিসংঘের সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নিউ ইয়র্কের ওলামা মাশায়েখরা বলেন, বাংলাদেশে ৯০ শতাংশ জনগন মুসলমান হওয়ার পরও মানুষের ধর্মীয় স্বাধীনতা নেই। ধর্মপ্রাণ মুসলমানরা নির্বিগ্নে মসজিদে যাতায়াত করতে পারছেনা। এমনকি অন্যান্য ধর্মের অনুসারীদেরও সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, কতিপয় নাস্তিক ব্লগারের পক্ষ নিয়ে ইসলাম প্রিয় মানুষকে গুলি করে হত্যা মেনে নেয়া যায়না। অবিলম্বে ইসলাম ও মহানবী মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারী নাস্তিকদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করুন। নাস্তিকদের বিচার করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার ২১ মার্চ নাস্তিকদের বিচার ও গণহত্যা বন্ধের দাবীতে ইমাম, আলেম ও মাশায়েখরা এ সমাবেশের আয়োজন করে। একই দাবীতে সমাবেশে শেষে জাতিসংঘের মহাসচিবের কাছে তারা স্মারকলিপি দেন।
সমাবেশে বায়তুল জান্না মসজিদের ইমাম প্রফেসর মাওলানা মহিব্বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মজলিসে শূরা জাস্টিজের চেয়ারম্যান ইমাম আইয়ুব আব্দুল বাকী, সানিসাইড মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের, বেলাল মসজিদের ইমাম মুফতি আব্দুল মালেক, বায়তুল হামদ ইনস্টিটিউশনের সভাপতি মুফতি জামাল উদ্দিন, আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন, আস সাফা ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক মুফতি লুৎপুর রহমান কাশেমী, বায়তুস শরাফ মসজিদের ইমাম জাকারিয়া মাহমুদ, আস সাফা ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা রফিক আহমেদ, দারুল কোরান ওয়া’সুন্নাহ শিক্ষক মুফতি রুহুল আমিন, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মুফতি ইসমাঈল খান, বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ কামাল, আব্দুল আজিজ ভুইঁয়া, জুনায়েদ হোসাইন ও রশিদ আহমেদ প্রমুখ। সমাবেশের শুরুতে কোরান তেলওয়াত করেন হাফেজ জুলফিকুল চৌধুরী।
যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা আজের উদ্দিন ও মদিনা মসজিদের ইমাম মাওলানা আবু সুফিয়ান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




