হ্যাঁ, এই সেই নদী, এক তরূনীর দেয়া ভালবাসার আঘাতে বরফ
গলে গলে এই নদীর সৃষ্টি, সেই তরূনীটি আজও তার পিৎ রঙের
ভালবাসায় রাঙ্গাচ্ছে চারিদিক ; আসমান, জমিন, বুকের ভিতরের
গভীর লিপ্সা বের করে লকলকে জিব দিয়ে চাটছে প্রতিটি যুবকের
গাল। কিন্তু এই নদীটি কষ্ট, কলহ আর ধ্বংসের স্পৃহা নিয়ে আজও
ছুটে চলছে... ... ... ... ... ... ... ... ... ছুটেই চলছে... ... ...
জীবনটাকে যখন গ্রাফ কাগজে সাজাই জীবনের সব আনন্দ,
ভাললাগা, ভালবাসাগুলো X' অক্ষের দিকে জমা হতে থাকে।
আর কষ্ট, বেদনা, সংকির্ণতাগুলো উধ্বমূখী Y অক্ষের দিকে
প্রচন্ড গতিতে চলছে তো চলছেই... ... ... ... ... ... ... ...
জীবনের সামগ্রীক হিসেবে দেখা যায় বড় প্রিয় এ জীবনটা
মূলবিন্দু থেকে নড়েনি ; এক বিন্দুও নড়েনি কিছুতেই ।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
তবে কি মানুষ অনঢ় ? জীবনটা কি জড় পদার্থ... ...??
জড় জীবনের ব্যাপ্তি, বাসনা, চিন্তা, চেতনার সীমা
তাহলে আর কত্ত বড় হতে পারে... ... ... ...!!!!?????
১৮/১১/২০০০
চিলমারী
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




