রি-পোষ্ট
ফিরে আসতে চাস তো ভাল কথা
তার আগে ভেবে দেখ
পারবি তো সব কিছু কাটিয়ে উঠতে?
এত দিন তুই হীনা মনের জমিন
শুকিয়ে গেছে; খরা আর অনাবৃষ্টিতে
ফেঁটে হয়ে গেছে চৌচির।
পারবি তো যাবতীয় সোহাগ ও
একনিষ্ট পরিচর্যা দিয়ে
প্রেমিষ্ঠ প্রেমিকার মত যোগ্য করে নিতে?
পারবি তো আবারো সেই অতীতের
মৌসুম ফিরিয়ে আনতে?
এতকাল তোকে না পেয়ে ভেবেছিলুম
বাগানে নষ্ট ফুল আর
অকথিত কথার বকুল হয়ে
থেকে যাব আজীবন।
অলক্ষে তোর কারণে গড়া
ক্ষত আর ক্ষতির পরিচর্যা করতে পারবি তো?
পারবি তো আবারো আমার ভেতরে থেকে
প্রীতির প্রসাদ গড়তে?
পারবি তো আমার কষ্টের সাথে শর্তহীন শখ্য গড়ে তুলতে?
ভাগিদার হতে সুখ আর দুঃখের?
পারলে ফিরে আয়
কবিতার কসম খেলাম
তোকে ফিরিয়ে দেব না,
ভালবাসব ঠিক আগের মত। ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




