বরুন ভাইয়ের কথা আপনাদের মনে আছে? সে যেদিন প্রথম গ্রাম থেকে ঢাকা এসেছিল সে দিনের ১ টা ঘটনা-
মতিঝিল এসে সে তো আবাক। এতো বড় বড় বাড়ি। সে দাড়িয়ে দাড়িয়ে বিল্ডিংয়ের তলা গুনতে লাগলো। এমন সময় এক প্রতারক এল। তার পর তাদের কথোপকথন-
প্রতারক- কি করেন ভাই?
বরুন ভাই- এই তো ভাই বিল্ডিং ডা ক্য় তালা হেইডা একটু গনতাছিলাম।
প্রতারক- আপনি কি জানেন? প্রতি তলা গোনার জন্য ১০ টাকা করে দিতে হয়। আপনি ক্য় তলা গুনছেন?
বরুন ভাই- বেশিনা ভাই ৫ তালা।
প্রতারক- দেন ৫০ টাকা দেন।
বরুন ভাই- এই নেন।
এর পর প্রতারকটা চলে গেলে-
বরুন ভাই- হালায় পুরা বেকুব। হালারে দিলাম তো ঠক। আমি গনলাম ১০ তালা কইলাম ৫ তালা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


