এক দেশের এক রাজার মেয়ে ভালবাসত আরেক রাজ্যের এক বেকার ছেলেকে।রাজা ব্যাপারটি জেনে মেয়েকে বিয়ে দিতে দিতে পাত্র ঠিক করল।রাজার মেয়ে বাড়ি থেকে বাড়ি থেকে পালিয়ে ছেলের বাড়ির দিকে রওয়ানা করল।পথে একটি নদী পড়ল।রাজার মেয়ে এক কানের দুল মাঝিকে দিয়ে নদী পাড় হল।বেকার ছেলেটির নাম ধরি পলাশ।পলাশের বাড়ির সামনে একটি জঙ্গল ছিল।জঙ্গলে হাযেনা থাকত।হায়েনেরা রাজার মেয়েকে খেতে উদ্যত হল।রাজার মেয়ে জঙ্গলে হায়েনাদের ভালবাসার কথা বলে জীবন ভিক্ষা চাইল।হায়েনাদের দয়া হল।তাই তাকে বন পার হবার অনুমতি দিল।রাজার মেয়ে পলাশের বাড়ি পৌছল।পলাশকে বিয়ে করতে বল্ল।পলাশ বেকার অবস্থায় বিয়ে করতে অস্বীকার করল এবং মেয়েটিকে ফিরে যেতে বল্ল।মেয়েটি বুঝাতে অপারগ হয়ে বাড়ির দিকে রওয়ানা দিল
পথে হায়েনারা আক্রমন করল।রাজার মেয়ে হায়েনাকে খেয়ে ফেলতে বল্ল।হায়েনা পুরো ঘটনা শুনে মেয়েটির উপর দয়া হল।তাই মেয়েটিকে যেতে দিল।
এবার নদীর মাঝিকে নদী পার করতে বল্ল।নদীর মাঝি বল্ল আমি প্রেম প্রীতি বুঝি না আমাকে আরেক কানের দুল দিলে আমি তোমাকে পার হতে দিব।কানের দুল দিয়ে মেয়েটি বাড়িতে আসল।
এখানে চারটি চরিত্র
১.রাজার মেয়ে
২.পলাশ
৩.মাঝি
৪.হায়েনা
এবার ভাবুন আপনার চোখে কোন চরিত্রটা ভাল লেগেছে।
উত্তর মিলান কমেন্ট অংশ দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


