হেমন্তকাল
হেমন্তকাল এলো যখন
ছয় ঋতুর এই বঙ্গে;
ধুসর রঙের হিম কুয়াশা
এলো তারই সঙ্গে।
সকাল-সাঁঝে ঘাসের বুকে
ঝরে শিশির বিন্দু,
মেঘবিহীন ওই নীলভ আকাশ
বিশাল নীলের সিন্ধু!
মাঠে মাঠে সোনার ফসল
পাকা ধানের গন্ধ,
ফসল কাটার ধুম পড়ে যায়
চাষীর কী আনন্দ! বাকিটুকু পড়ুন
২ টি
মন্তব্য ৫২৫ বার পঠিত ০


