অন্ধের মতোন হাতড়ে বেড়িয়েছি বিরান উর্বশী বুক
নেমেছি অতলে অপক্ক ডুবুরী
ঘুমের অন্ধকারের স্বপ্নের নিবীড়
স্পর্শের মতো জলের গভীরে অনুভূত
এক আর্দ্র মহাশুন্য;ভেসে নামছি অকুল পাতালে
ক্ষিন শোলার ওজন ডুবছে কাল গ্রহে।
জানি ওখানে ছিলনা শব্দময় নাড়ির ব্যাঞ্জনা
ঘামের পাকানো গন্ধে কোন গ্রীবা অথবা চিবুক
হয়ে উঠতো না নাকের পড়শী
তবু অলক্ষে হেঁটেছি বহুদূর-বয়ঃক্রম
জিভের ডগাতে লেগে আছে আলতো পানসে স্বাদ
স্বাদহীন গ্রহে এতদিন জমে জমে পাথর বনেছি
পাথরে লুকনো বালির সে ব্যাথা কাকে দেই আজ
কাকে দেই অন্ধের নিভৃত কারুকাজ?
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



