আরোপিত বর-অতিশয় মিথ্যে লোভের প্রকোষ্টে
জীবনের যাপিত অঁাধার লেজ নেড়ে বলে অহেতুক
জন্মের সওদায় বসেছিলি তুই, এখন বিক্রিত মোম
জলে অসাড় আগুনে তারলিক কৌম
বয়ে চলি নির্বিঘন নি য়তি, অবিশ্বাস-ধাঁধা
জটিল পারদ ভিন্ন ভিন্ন পাত্রের আকারে বাঁধা
নিশ্বাস গৌ ন করা অলৌকিক ঘুম
অথচ আরোপিত কিতাবে লেখা আছে
ঘুমের কুটিল ব্যাখ্যা; বিভ্রান্তির সাদা পত্র
আমিও না বুঝে প্রেমিক তার
অন্ধকারে তেলাওয়াত করি বিস্মিত বিমুগ্ধ
ভিন্নভাষার কুয়াশা
আমাদের পিতা প্রপিতামহরাও তা করতেন নিয়ত
আজ আমাকে ও বইতে হবে তার দায়?
অর্থহীন কুয়াশাময়তায় খুঁজে নিতে হবে ব্যর্থজন্ম?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৭ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



