somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখের এক পায়রা ছিল..

২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার হৃদয় জমিনে একটি ফুলের বাগান ছিল। সে বাগানে এক সময় খুব ফুল ধরত। লাল, নীল, হলুদ, সাদা.. আরও কত রং বেরংয়ের ফুলে পুরো বাগানটা ভরে থাকত। ভিতরটা আমার শত বৈচিত্রময় সুমিষ্ট গন্ধে মৌ মৌ করত। সুখ আর শান্তির এক মহামিলন মেলায় ভিতরে আমি এক মহা অনুভূতি টের পেতাম। সেই অনুভূতি আমায় স্বর্গের সুখ দিত। মহাশান্তির লীলাভূমিতে আমি বুদ হয়ে পড়ে থাকতাম। মহাবিশ্বের সমস্ত আনন্দ যেন আমার হৃদয়ে এসে ধরা দিত। সেই আনন্দের বন্যায় ভাসতে ভাসতে.. ভাসতে ভাসতে আমি চলে যেতাম অচীন কোন আনন্দালোকে। পৃথিবীর সকল দৈন্য-দুর্দশা, দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা সব কিছু ভুলে আমি আমাকে ভাসিয়ে দিতাম স্বর্গীয় সুখের এক অন্য ভুবনে..

মাঝে মাঝে মনে হত, আমি যেন মহাসুখের ঝর্ণায় অবগাহনের উদ্দেশ্যেই এই ধরা মাঝে এসেছি। তা না হলে এত অসহ্য সুখ আমাকেই কেন ঘিরে থাকবে। মাঝে মাঝে ভাবতাম খুব করে। নিজেকে নিজেই প্রশ্ন করতাম, কি এমন মানুষ আমি ! যে আমাকেই জগতের তাবৎ সুখ সহ্য করতে হবে.. আমি কি এর যোগ্য ? নাকি বিধাতা ভুল করে.. নাহ্ তা হবে কেন ? তবে.. মনের ভিতরে খুব খটকা লাগত। কারণ কোন যে উত্তর খুঁজে পেতাম না ।

..সেদিন আমি খুব বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। আমার ভিতরের আমিটা সেই অসহ্য সুখের কারণ খুঁজতে খুঁজতে খুব বেশি মাত্রায় উত্তেজিত হয়ে উঠেছিল। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু, কেউ পারলনা। পাশেই ছিলে তুমি। তুমি আমার বাঁ কাঁধে তোমার ডান হাতটি রেখে বলেছিলে, "শান্ত হও জীবন".. তৎক্ষনাৎ আমার মাঝে এক অন্যরকম স্নিগ্ধতা এসে ভর করল। আমি শান্ত হলাম। আমার মনের সমস্ত চঞ্চলতা মুহূর্তেই যেন কোন অজানায় পালিয়ে গেল। সুখের বিশালতায় আমি হারিয়ে গেলাম।

কি এক দুর্বার প্রেম কাজ করত আমাদের মাঝে। আমাকে না দেখে তুমি, তোমাকে না দেখে আমি মুহূর্তকালও যেন থাকতে পারতাম না..

এখন বুঝতে পারি.. এখন খুঁজে পাই সেই সব দিনের সমস্ত প্রশ্নের উত্তর..

আমার সুখের উৎস ছিলে তুমি.. তুমিই ছিলে আমার সুখ আর শান্তির এক শ্রেষ্ঠ মোহনা.. তোমার মাঝেই আমি স্বর্গ অপার সুখ পেয়েছিলাম.. তুমি পাশে ছিলে বলেই আমার অত সুখ ছিল..
তখন বুঝিনি.. এখন বুঝি, তোমার হারাবার পর এখন আমি সবই বুঝি...
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×