তোমার মনের হাঁটে-
কেজি দরে জ্যোৎস্না বিক্রি করে,
এক ব্যাগ ভালবাসা নিয়ে,
বাড়ি ফিরে........
উদার মনের দেনা পরিশোধ করতে-
আকাশের বুকে- মেঘের মাঝে,
হারিয়ে দিয়ে........
-সেই ভালবাসা-
বৃষ্টি হয়ে.....
আরো শুভ্র করে তোলে তোমাকে !
আবার- আবার......!
তোমার কাছে ফিরতে চায়.......
এই মন !
কিন্তু.....
আমার সকল জ্যোৎস্নার বিনিময়- ভালবাসার ব্যাগও- সেই কবে.....
পোস্ট করে দিয়েছি তোমার ঠিকানায়....
আমি যে রিক্ত হস্ত !?
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


