somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ককপিটে গান! বিরাট দিগদারি বিষয় গো কোনাল আপা :D

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংগীতশিল্পী কোনাল। আমার মত নগন্য মানুষের ওনাকে চেনার প্রশ্নই ওঠেনা। উনি নাকি প্রায়ই একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের ককপিটে যেয়ে গান বাজনা করেন। তাও আবার স্বয়ং ক্যাপ্টেনের অনুরোধে। আজকের প্রথম আলো থেকে সরাসরি তুলে দিলাম।

' সংগীতশিল্পী কোনালের মা-বাবা আর ভাই থাকেন কুয়েতে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক করছেন কোনাল। ছুটি পেলেই চলে যান মা-বাবার কাছে, কুয়েতে। এবারও গেছেন গত রোববার। কুয়েতে পৌঁছে মুঠোফোনে গতকাল বুধবার কোনাল জানান, কুয়েত এয়ারওয়েজে পাঁচ ঘণ্টার যাত্রায় বেশির ভাগ সময় ছিলেন বিমানের ককপিটে। সেখানে পাইলট আর কেবিন ক্রুদের অনুরোধে তিনি গান করেছেন। যাত্রীরাও গান গাওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন।
কোনাল বলেন, ‘কুয়েত এয়ারওয়েজের বিমানবালা মেহরুবার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই এবার পাইলটের সঙ্গে পরিচয়। সেই ২০০৯ সাল থেকে কুয়েত যাওয়া-আসার পথে আমাকে প্রায়ই পাইলট, বিমানবালা ও কেবিন ক্রুদের অনুরোধে গান করতে হয়। আমি নিজেও তা বেশ উপভোগ করি। পুরো ভ্রমণটা আনন্দদায়ক হয়ে ওঠে।’

সুত্র

আমি যতদুর জানি ৯/১১ এর পর অ্যাভিয়েশন রুলে কোনো যাত্রী ককপিটে যেতে পারবেন না।এটা সব আমেরিকার এয়ারলাইন্সের জন্য প্রযোজ্য। মিডল ইষ্টের কিছু ফ্লাইটে হয়ত ককপিটে যাওয়া যায় পরিচিত থাকলে কিন্তু উনি কুয়েতের যেই ফ্লাইটে ওঠেন সেখানেই ক্যাপ্টেন সহ সবাই জেট ইন্জিনের একঘেয়ে শব্দ উপেক্ষা করে ওনার গান শোনার জন্য ব্যাস্ত হয়ে পড়েন, এটা খুব একটা বিশ্বাস যোগ্য না। মিডলইস্টের ফ্লাইটে অ্যাটেনডেন্টরা ব্যাস্ত থাকেন যাত্রী সামলাতে।

ওনাকে বাংলাদেশ বিমানে নিয়োগ দেবার তিব্র দাবি জানাই। ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম কোনো সিটে নষ্ট থাকলে উনি যাত্রীর পাশে যেয়ে গান শুনিয়ে আসতে পারবেন। :P

'ওনাকে অসন্মান করেছি' , 'আমি কি পারি ওনার মত গান গাইতে' এসব ক্যাচাল দয়া করে করবেন না। আর্টিকেলটা স্রেফ ইন্টারেস্টিং মনে হলো তাই লিখলাম।
সবাইকে ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×