গুগল মটোরোলা মোবাইল কেনার পর থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল। সেই দুশ্চিন্তা আরও উসকে দিলেন আরেক মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়ার প্রধান।
নকিয়ার প্রধান স্টিফেন ইলপ গতকাল বুধবার হেলসিংকিতে এক সেমিনারে বলেছেন, মটোরোলা কেনার পর গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়া উচিত। উল্লেখ্য, নকিয়া তার ফোনসেটের জন্য গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ। অন্যদিকে স্যামসাং বা এইচটিসি বা মটোরোলার মতো মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আগে থেকেই গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করে আসছে।
এখন গুগল মটোরোলা কিনে নেওয়ার পরে বিশেষ সুবিধা পাবে কি না, এ নিয়ে অন্যদের উদ্বেগ যৌক্তিক বলে ইলপ মনে করেন। তিনি বলেন, ‘আমি সামনে বিপদই দেখছি।’ ইলপের মতে, নকিয়া মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে যে ঠিক কাজটি করেছিল, এখন তা প্রমাণ হচ্ছে। তিনি বলেন, চুক্তির পর থেকে মাইক্রোসফট এ পর্যন্ত নকিয়াকে ২৫-৩০ হাজার অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছে, যা তাদের ভবিষ্যতের সেটে ব্যবহার হবে।
উল্লেখ্য, ইলপ আগে মাইক্রোসফটের বিজনেস ডিভিশনের প্রধান ছিলেন। সেখান থেকে গত বছর তিনি নকিয়ার প্রধান পদে যোগ দেন। রয়টার্স।
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।