এ কোন ধরনের নীতি?
২২ শে মে, ২০১৫ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা মুখে বলব গণতন্ত্রের কথা, নীতি আদর্শের কথা। অথচ বাস্তবে করব উল্টোটা তা কখনও হতে পারেনা। নীতি আদর্শের কথা তখনই মানায় যখন নিজেরা সৎ থাকতে পারে। একদিকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হবে তার কোন প্রতিকার নেই, অন্যদিকে কেউ নায্য কথা বলতে মাঠে নামলেই জেল জুলুম, গুম, হত্যা, নির্যাতন। এটাই কি গণতন্ত্র?
আমি নিজে একদিন আমার প্রতিষ্ঠানের অনুকূলে কিছু জিনিষ খোয়া যাওয়ার কারণে থানায় জি ডি করতে গেলাম।থানার ডিউটি অফিসার আমাকে নানান রকম জেরা করতে থাকে এবং পরিশেষে আমাকে বলে যে, আপনি যদি কারো নাম উল্লেখ না করেন তাহলে আমি জিডি নিতে পারব না। উপায়ন্তর না পেয়ে আমাকে সরকার দলীয় নেতার কাছে যেতে হল। তিনি আমার সামনেই ডিউটি অফিসারকে ফোন করে দিলেন এবং বললেন যে, এখন যান জিডি নিয়ে নিবে। তারপর থানায় গেলাম, দেখলাম সত্যি সত্যি বিনা বাক্য ব্যয়ে জিডি গ্রহন করলেন। অথচ সেই নেতা আমার লেখাপড়ার কাছে কিছুই না। ভাবতে অবাক লাগে এ কেমনতর গণতন্ত্র?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন