somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁচতে হলে জানতে হবে: যৌন রোগে আছে ভয় (ক্ষমতার রাজনিতীতে), বাপের বেটা কনডম লয় (জামায়াতে ইসলামী)

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০৮ সালে দেশ ছাড়ার পূর্বে দেশের আনাচে-কানাচে বড়-বড় বিলবোর্ড গুলোতে মরন ঘাতি রোগ এইডস নিয়ে করা সবচেয়ে জনপ্রীয় বিজ্ঞাপন জিংগেল "যৌন রোগে আছে ভয়:((:((:((, বাপের বেটা কনডম লয়;););) "
এর কথা মনে পড়ে গেল আজকে দৈনিক প্রথম-আলোতে সাংবাদিক মিজানুর রহমান খান এর "জামায়াত নিষিদ্ধে ঐতিহাসিক স্ববিরোধিতা" নামক আর্টিকেলটা পড়ে



সাংবাদিক মিজানুর রহমান খান কে ধন্যবাদ সেই ১৯৪৭ সাল থেকে জামায়াতে ইসলামী নামক ধর্ম ব্যবসায়ী দলটিকে বাংলাদেশের রাজনিতীবিদ ও রাজনৈতিক দলগুলোর কে, কখন, কিভাবে কনডমের মত ব্যবহার করেছে রাজনৈতিক সুবিধা লাভের জন্য তা পরিষ্কার ভাবে তুলে ধরবার জন্য।



সেই সাথে কিছু বহুরুপী রাজনিতীবিদ দের হাটে হাড়ি ভেঙ্গে দেবার জন্য:
***************************************************
জামায়াত আইয়ুবের আমলে ২১ মাস নিষিদ্ধ থাকাকালে আমাদের পূর্বসূরিরা কী করেছিলেন? তখন বাংলাদেশে জামায়াতের ১৭টি অফিসে তালা মারা হয়েছিল। কিন্তু তাই বলে জামায়াতের সঙ্গে জোট গড়তে তাদের বাধেনি। স্বৈরশাসক আইয়ুব খানের সঙ্গে জামায়াতের বিরোধ সামরিক শাসনে অরুচির কারণে ঘটেনি। আইয়ুবের যুগান্তকারী ধর্মনিরপেক্ষ আইনগুলো তারা প্রত্যাখ্যান করেছিল। ওই আইনেই প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ের শর্ত আরোপ করা হয়। জামায়াতি ফতোয়া ছিল, এটা ইসলামের প্রতি হামলা। বিরোধী রাজনীতিকেরা আইয়ুবের অপসারণে ওই সময়ে কম্বাইন্ড অপজিশন পার্টি (কপ) করেছিলেন। ওই আইন বাতিল ছিল তাঁদের নয় দফার অন্যতম। জামায়াতকে ব্যবহার করাটা কপ নেতাদের দরকার ছিল। মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, মোজাফ্ফর আহমদ, ওয়ালি খান, মাওলানা মওদুদি প্রমুখ তাতে সই করেছিলেন।
============================================
১৯৬৪ সালে আইয়ুব খান জামায়াতে ইসলামীর রাজনিতী নিসিদ্ধ করলে বিবৃতি দেন এই বল যে আইয়ুবের জামায়াত নিষিদ্ধকরণ ‘গণতন্ত্রের ওপর বর্বর হামলা’

১৯৬৪ সালের ১০ জানুয়ারি ১৮ জন ছাত্রনেতা বলেন, ‘জামায়াতকে বেআইনি ঘোষণা দেশের বুক হইতে গণতন্ত্রের নাম-নিশানা মুছিয়া ফেলিবার ষড়যন্ত্রের একটি জ্বলন্ত প্রমাণ।’ জামায়াতের নেতাদের মুক্তি দাবি করে তাঁরা ‘প্রতিক্রিয়াশীলতার’ বিরুদ্ধে ছাত্রসমাজকে সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

বিবৃতিদাতাদের মধ্যে ডাকসুর তৎকালীন ভিপি ও জিএসের সই আগে। তাঁরা হলেন ছাত্র ইউনিয়নের নেতা রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরী। আরও আছেন সেই সময়ের ছাত্রলীগের নেতা সিরাজুল আলম খান ও আবদুর রাজ্জাক।

গতকাল ফোন করি রাশেদ খান মেননকে। ‘আমি এই বিবৃতির কথা বিন্দুমাত্র স্মরণ করতে পারি না।’ মেননের উত্তর। হায়দার আকবর খান রনো বিবৃতিদাতাদের অন্যতম। স্মরণে আনতে তাঁরও কষ্ট হলো। তারপর বললেন, ‘আমরা তখন ছাত্র। আর জামায়াতের চেয়ে সামরিক জান্তা বেশি ঘৃণিত ছিল।’


এই নীতিহীন কৌশলগত যুক্তি আজও চলছে। স্বৈরশাসক এরশাদ যখন ‘বেশি ঘৃণিত’, তখনকার পক্ষ-বিপক্ষ আর আজকের পক্ষ-বিপক্ষ এক নয়। রনো ধন্যবাদার্হ্য। কারণ তিনি স্বীকার করেন যে সুবিধা অনুযায়ী রাজনীতি করার রোগ আমাদের আছে। জনাব মেনন অবশ্য এটুকু স্মরণ করেন যে ‘আইয়ুবের ওই আইনের বিরোধিতা আমরা চাইনি। কিন্তু নেতাদের কাছে আমাদের আপত্তি টেকেনি।’
=============================================
জামায়াত নিষিদ্ধে ঐতিহাসিক স্ববিরোধিতা
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫০
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×